আধুনিক যুগ বিজ্ঞানের যুগ। ইন্টারনেট আধুনিক প্রযুক্তির বিস্ময়কর উদ্ভাবন। বর্তমান যুগে ইন্টারনেট আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ রাখতে, সামাজিক মাধ্যম ব্যবহার করতে এবং বার্তা আদান-প্রদানে সাহায্য করে।
কিন্তু ঝড়-বৃষ্টিতে বেশিরভাগ সময় ইন্টারনেট সংযোগ ‘ধীর গতিতে’ চলে যায়। কমে যেতে থাকে আমাদের মোবাইল বা ওয়াইফাই ইন্টারনেটের গতি। কেন এমন হয়- বৃষ্টির সঙ্গে ইন্টারনেটের কী সম্পর্ক, আর আপনি কী করতে পারেন? চলুন, জেনে নিই।
কেন বৃষ্টির সময় ইন্টারনেট ধীর হয়?
১. রেডিও ওয়েভে প্রতিবন্ধকতা
মোবাইল ডেটা বা ওয়াই-ফাই মূলত রেডিও ওয়েভের মাধ্যমে কাজ করে। বৃষ্টির ফোঁটা বা মেঘ থেকে নির্গত জলীয় বাষ্প এই রেডিও সিগন্যালকে দুর্বল করে দেয়।
২. ভিজে যায় ফাইবার বা ডিশ ক্যাবল
ফাইবার অপটিক লাইন বা ডিশ সংযোগ যদি খোলা জায়গায় থাকে, তবে সেখানে পানি ঢুকে ইন্টারনেট ট্রান্সমিশন ব্যাহত হতে পারে।
৩. রাউটার বা ডিশে পানি জমে
ছাদ বা জানালার পাশে রাখা রাউটার বা এক্সটেন্ডারে বৃষ্টির পানি জমে গেলে সিগন্যাল দুর্বল হয়।
৪. লোডশেডিং ও ব্যাকআপ সংকট
বৃষ্টির সময় বিদ্যুৎ চলে গেলে অনেক টেলিকম টাওয়ার বা আইএসপি (ISP) রাউটার পর্যাপ্ত ব্যাকআপ দিতে পারে না।
৫. একসাথে বেশি ব্যবহারকারী
বৃষ্টির দিনে সবাই ঘরে থাকেন। ফলে একই সময়ে অনেক ডিভাইস ইন্টারনেট ব্যবহার করে, যার ফলে নেটওয়ার্কে চাপ পড়ে।
সমাধান ও করণীয়
১. রিস্টার্ট দিন
মডেম বা রাউটার ১ মিনিট বন্ধ রেখে আবার চালু দিন। অনেক ক্ষেত্রে এটা দ্রুত সমাধান আনে।
২. আইএসপিকে জানিয়ে লাইনের অবস্থা চেক করান
ফাইবার ক্যাবলে পানি ঢুকেছে কি না বা লাইনের দুর্বল পয়েন্ট আছে কি না তা পরীক্ষা করানো উচিত।
৩. রাউটার ঘরের মাঝখানে রাখুন
পানির আর্দ্রতা ও দেয়ালের কারণে সিগন্যাল ব্লক হতে পারে। তাই রাউটার এমন স্থানে রাখুন, যাতে সিগন্যাল সমভাবে ছড়ায়।
৪. ব্যান্ডউইথ খালি করুন: একসঙ্গে অনেক ডিভাইস যুক্ত থাকলে ইন্টারনেট ধীর হতে পারে। রাউটারের QoS (Quality of Service) সেটিংস ব্যবহার করে নির্দিষ্ট অ্যাপ বা ডিভাইসকে অগ্রাধিকার দিতে পারেন।
৫. রেইন প্রটেকশন যুক্ত ডিশ বা রাউটার কাভার ব্যবহার করুন
বাজারে ওয়েদারপ্রুফ কভার পাওয়া যায়, যা রাউটার বা অনু ভিজে যাওয়া থেকে রক্ষা করে।
৬. মোবাইলে 4G/5G ব্যবহার করলে সঠিক ব্যান্ড নির্বাচন করুন
অনেক সময় ব্যান্ড চেঞ্জ করে নিলেই গতি বাড়ে (যেমন: LTE Band 3/8 থেকে Band 40-এ শিফট)।
বৃষ্টির দিনে ইন্টারনেট ধীর হয়ে যাওয়াটা প্রকৃতিগতভাবেই কিছুটা স্বাভাবিক। তবে আপনি যদি জানেন আপনার সংযোগের ধরন কী এবং কীভাবে সমস্যা সমাধান করতে হয়, তাহলে এই ঝামেলা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
পতাকানিউজ/এমওয়াই

