পতাকা নিউজ
রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬
Adinath

ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু রবিবার

Vote 13

২৯৭ আসনের গেজেট প্রকাশ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বেকারি শ্রমিক রিপনের জিপিএ-৫
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বেকারি শ্রমিক রিপনের জিপিএ-৫

পতাকা সারথি
শনিবার ১৮ অক্টোবর ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Ripon Mia 01
শিক্ষার্থী মো. রিপন মিয়া

এইচএসএসসি’র ফলাফল নিয়ে সারাদেশে তোলপাড়। এবারের ফলাফলে পাসের সংখ্যা কমেছে। জিপিএ-৫ তো নেই বললেই চলে। বিশেষ করে কুমিল্লা শিক্ষাবোর্ডে ফলাফলে বেশি বিপর্যয় ঘটেছে। একই অবস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্ষেত্রেও।

তবে ফলাফলে তাক লাগিয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের মো. রিপন মিয়া। বেকারি শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে বাড়িতে এসে মাত্র ৬ মাস পড়াশুনা করে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। নবীনগর সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে সে-ই একমাত্র জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী।

এইচএসসি পড়াকালীন প্রায় এক বছর বেকারি শ্রমিকের কাজ করেছে রিপন। পরীক্ষার প্রায় ছয় মাস আগে বাড়ি আসেন। কলেজ হোস্টেলে কাটে তিন মাস। আর্থিক অনটনে ফের বাড়িতে চলে আসা। এবার ভাইয়ের পুড়ি, সিঙ্গারার দোকানে কাজে যোগ দেয়। পড়াশুনাও চলছিল। শেষ পর্যন্ত ফলাফলে বেশ চমকে দিয়েছে রিপন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দূরত্ব ২০ কিলোমিটারের বেশি। কৃষ্ণনগর বাজার থেকে নবীনগর যাওয়ার পথে দৌলতপুর বাজারে প্রায় ২০ মিনিট হেঁটে যেতে হয় রিপনদের বাড়িতে। শনিবার, ১৮ অক্টোবর দুপুরে জমির আইল ধরে চলার পথে রিপন জানায় তার সাফল্যের গল্প গাঁথা।

নতুন সরকার, নতুন সমীকরণ: ক্রীড়া মন্ত্রণালয় নিয়ে কারা আলোচনায়?
নতুন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ উদ্দিন মিয়া
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান

রিপন বলেন, ‘প্রায় ২ বছর আগে যখন ভাইয়ের সঙ্গে চাঁদপুরে চলে যাই তখন পড়াশুনা আর হবে না বলেই ধরে নিয়েছিলাম। কিন্তু আমার পরিচিতজন নবীনগরের গুঞ্জন পাঠাগারের পরিচালক শিক্ষক স্বপন মিয়া আমাকে পড়ার বিষয়ে তাগাদা দেন। এসএসসি’র মতো এইচএসসিতে আমি ভালো করতে পারবো বলে অভয় দেন। এরই মধ্যে আমার ভাই রিফাত মিয়া অনেক চেষ্টা করে স্বপন স্যারের সহযোগিতায় আমাকে নবীনগর সরকারি কলেজে ভর্তি করান।’

রিপন আরও বলেন, ‘পরীক্ষার প্রায় ৬ মাস আগে বাড়িতে এসে পড়াতে মনোযোগী হই। কিছুদিন গুঞ্জন পাঠাগারে থাকি। এরপর কলেজ হোস্টেলে। কিন্তু টাকার অভাবে পরীক্ষার তিন মাস আগে হোস্টেল ছেড়ে বাড়ি চলে আসি। এরপর ভাইয়ের সঙ্গে সিঙ্গারা, পুরির দোকানে কাজ করার পাশাপাশি পড়াশুনা করতে থাকি। দৈনিক আট-১০ ঘণ্টা পড়েছি। একজন শিক্ষক আমাকে বিনা পয়সায় ইংরেজি পড়িয়েছেন।’

চার ভাইয়ের মধ্যে রিপন তৃতীয়। বড় ভাই সংসারের হাল ধরতে মাধ্যমিকের গণ্ডি পেরুনোর আগেই প্রবাসে পাড়ি জমায়। সম্প্রতি সেখানে ব্যবসায় বড় ধরনের ধাক্কা খান তিনি। পরিবারটিতে নেমে আসে আর্থিক অনিশ্চয়তা। বাবা খলিল মিয়া ইজারা নেয়া ছোট্ট বিলের আয় থেকে কোমো রকমে সংসার চালান। আরেক ভাই রিফাত মিয়া খোলেন পুরি সিঙ্গারার দোকান। মূলত রিফাতের সঙ্গেই চাঁদপুরে থাকতো রিপন।

রিফাত মিয়া জানায়, এসএসসিতেও জিপিএ-৫ পায় রিপন। পরিবারের আর্থিক অবস্থা চিন্তা করে তখন তাকে চাঁদপুরে নিয়ে বেকারির কাজে লাগানো হয়। কিন্তু রিপন মনমরা থাকতো। শিক্ষক স্বপন মিয়ার অনুরোধে রিপনকে বাড়িতে পাঠায়। এরই মধ্যে তাকে নবীনগর সরকারি কলেজে ভর্তি করানো হয়। এই কলেজ থেকে রিপনই একমাত্র শিক্ষার্থী যে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

রিফাত মিয়া বলেন, ‘বেকারিতে চাকরি করা অবস্থায় আমিও এইচএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষার দিনও ভ্যান দিয়ে পণ্য পৌঁছানোর পর হলে গেছি। না খেয়ে পরীক্ষা দিতে গেছি। তারপরও মোটামুটি ভালো ফল করেছি। এরপর আর পড়াশুনা হয়নি। রিপনকেও এভাবেই পড়াবো ভেবেছিলাম। কিন্তু স্বপন স্যারের অনুরোধে তাকে বাড়িতে পাঠাই। মাত্র ছয়মাস পড়ে আমার ভাই এত ভালো ফল করেছে। আমরা এটা চিন্তাও করতে পারিনি। রিপনের ফলাফল দেখে আমিও চিন্তা করছি অনার্স কিংবা ডিগ্রিতে ভর্তি হবো। আমার ছোট ভাই এবার এসএসসি পাস করলেও অর্থের অভাবে পড়ানো যাচ্ছে না। তাকেও পড়ানোর চিন্তা করছি।’

রিফাতের বাবা মো. খলিল মিয়া তার মেধাবী এ ছেলের উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘লেহাপড়া অত আমি বুজি না। ত আমার পুলা ভালা রেজাল করছে। আরো ভালা করুক ইডা আমার আশা। কিন্তু উপরে পড়ানোর মতো সুবিধা আমার নাই। যদি সমাজের লোকজন আর আফনেরা (সাংবাদিক) কিছু একটা করতারেন তাইলে আমার পুলার জীবনডা কাজে লাগবো।’

শঙ্কার কথা জানালেন খোদ রিপনও। পতাকা নিউজকে তিনি বলেন, ‘আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া। কিন্তু এখানে পড়তে যে খরচ হবে সেটা আমার পরিবার দিতে পারবে না। আমি বাড়ি থেকে চলে গেলে দোকানেরও সমস্যা হবে। কিভাবে কী করবো বুঝতে পারছি না।’

রিপনদের আত্মীয় ও প্রতিবেশী মো. বরকত উল্লাহ বলেন, ‘রিপনের সাফল্যের কথা শুনে ভালো লাগছে। সে যদি ২ বছর পড়ার সময় পেতো তাহলে আরো ভালো ফলাফল করতো। আমরা চেষ্টা করছি রিপনের ভর্তির টাকাটা আপাতত ম্যানেজ করে দেয়ার জন্য।’

কলেজ শিক্ষক ও বই মজুর হিসেবে পরিচিত স্বপন মিয়া বলেন, ‘রিপন অসম্ভব মেধাবী। পরীক্ষার ৬ মাস আগেও সে বেকারিতে কাজ করেছে। পরীক্ষা দিতে পারবে বলেই মনে হচ্ছিলো না। এ অবস্থায় তাকে বলার পর বাড়িতে আসে। এখানেও সে দোকানের কাজে সহায়তা করে। এতকিছুর পরও তার এই সাফল্যে আমরা গর্বিত। তবে তার উচ্চ শিক্ষার জন্য সমাজের দয়াশীল মানুষের সহযোগিতা প্রয়োজন।’

পতাকানিউজ/বিপিবি/এমওয়াই

বিষয় :এইচএসসিব্রাহ্মণবাড়িয়া
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Yakub Ali ‘এলডিপি জনগণের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি নয়’
পরের লেখা চট্টগ্রাম বন্দর বর্ধিত ট্যারিফ বাতিল না হলে চট্টগ্রাম বন্দর বন্ধের হুমকি
Ad imageAd image
আরও পড়ুন
নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

নতুন মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

EC Bhaban

নির্বাচনে ১টি আসনও পায়নি যে ৪২ দল

EC Bhaban

বগুড়ার ৭ আসনে বাতিল ৩ লাখ ভোট

We BNP Jahura

ধানের শীষে ভোট দেয়ায় স্ত্রীকে তালাক, জহুরার পাশে দাঁড়াল বিএনপি

শান্তিপূর্ণ নির্বাচন : তারেক, শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার ফোন

শান্তিপূর্ণ নির্বাচন : তারেক, শফিকুর ও নাহিদকে প্রধান উপদেষ্টার ফোন 

সর্বশেষ
ঢাকা

সহিংসতা, প্রতিশোধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না : তারেক রহমান

Adinath

ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু রবিবার

Death Body

হাওরে ভাসছিল নিখোঁজ শিশুর মরদেহ, গলায় কাপড় পেছানো

সিলেট

শহর পরিষ্কারে মাঠে নামলেন মুজিবুর রহমান

বগুড়া

ছাত্রলীগ নেতার ছুরিতে লাশ ছাত্রদল নেতা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?