ব্যাংক খাতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগে অভিজ্ঞতার শর্ত আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। সিনিয়র পর্যায়ের নেতৃত্ব ও নীতিনির্ধারণী দক্ষতার ওপর জোর দিয়ে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বুধবার, ২৬ নভেম্বর জারি করা একটি সার্কুলারে জানায়, এমডি হতে হলে প্রার্থীকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে সমন্বিতভাবে বা পৃথকভাবে মোট তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এর আগে নিয়মে শুধু তাৎক্ষণিক পূর্ববর্তী পদে দুই বছরের অভিজ্ঞতা থাকার কথা উল্লেখ ছিল, যেখানে এএমডি বা ডিএমডি পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা বাধ্যতামূলক ছিল না। নতুন প্রজ্ঞাপনে স্পষ্টভাবে এএমডি এবং ডিএমডি হিসেবে অভিজ্ঞতাকে অবশ্যপালনীয় করা হয়েছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য কড়াকড়ি।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রথম শ্রেণির বা সমমানের জ্যেষ্ঠ পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা এবং জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা ব্যক্তিদেরও এমডি পদের জন্য মনোনয়ন দেয়া যেতে পারে।
পতাকানিউজ/কেএস

