পতাকা নিউজ
রবিবার ৬ সেপ্টেম্বর ২০২৬
Visa USA

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা

চট্টগ্রামে ক্ষমতার দম্ভে বলিয়ান নতুন ‘ডন’ বগা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ম্যাখোঁর স্ত্রী সত্যিই নারী, প্রমাণ করবেন যুক্তরাষ্ট্রের আদালতে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ম্যাখোঁর স্ত্রী সত্যিই নারী, প্রমাণ করবেন যুক্তরাষ্ট্রের আদালতে

পতাকা প্রহরী
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
france 1

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিট ম্যাখোঁ নিজেদের মানহানির মামলায় ব্রিজিটের নারী পরিচয় প্রমাণের জন্য যুক্তরাষ্ট্রের আদালতে আলোকচিত্র এবং বৈজ্ঞানিক প্রমাণ পেশ করবেন। মাক্রোঁ দম্পতির আইনজীবী এই তথ্য জানিয়েছেন।

আদালতে দায়ের করা মানহানির মামলায় ক্যান্ডেস ওয়েন্স নামে এক কট্টর ডানপন্থী মার্কিন প্রভাবশালীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তিনি বারবার দাবি করে আসছিলেন, ব্রিজিট ম্যাখোঁ জন্মগতভাবে পুরুষ। এই মন্তব্যের প্রতিবাদে মাক্রোঁ দম্পতি আদালতে মামলা করেছেন।

বিবিসির একটি পডকাস্টে ম্যাখোঁ দম্পতির আইনজীবী টম ক্লেয়ার জানান, এই ধরনের মন্তব্য ব্রিজিটকে ‘অত্যন্ত বিচলিত’ করেছে এবং এটি ফরাসি প্রেসিডেন্টের জন্য ‘বিভ্রান্তি’ সৃষ্টি করেছে। ক্লেয়ার বলেন, ‘আমি বলতে চাই না যে এটি তাকে তার কাজ থেকে পুরোপুরি দূরে সরিয়ে দিয়েছে। তবে একজন সাধারণ মানুষের মতো তিনিও যখন কর্মজীবন এবং পারিবারিক জীবন একসাথে সামলাচ্ছেন, তখন তার পরিবার আক্রমণের শিকার হলে তা তাকে পীড়া দেয়। একজন দেশের প্রেসিডেন্ট হলেও তিনি এর বাইরে নন।’

আইনজীবী ক্লেয়ার জানান, আদালতে ‘বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক সাক্ষ্য’ পেশ করা হবে। তিনি এখনই সেগুলোর বিস্তারিত জানাতে রাজি না হলেও বলেন, দম্পতিটি ‘সাধারণ এবং নির্দিষ্ট’ উভয়ভাবেই প্রমাণ করতে প্রস্তুত যে ক্যান্ডেস ওয়েন্সের অভিযোগ মিথ্যা। তিনি বলেন, ‘এমনটা চিন্তা করাও অবিশ্বাস্য রকমের পীড়াদায়ক যে নিজেকে প্রমাণ করার জন্য এই ধরনের সাক্ষ্য দিতে হচ্ছে।’

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮
সড়কজুড়ে কাদাপানি, খানাখন্দ—দুর্ভোগের শেষ নেই
চা-বাগানে মুগ্ধতা ছড়াচ্ছে শরতের কাশফুল

ক্লেয়ার আরও জানান, ‘এটি এমন একটি প্রক্রিয়া যার মধ্য দিয়ে ব্রিজিটকে অত্যন্ত প্রকাশ্যভাবে যেতে হবে। কিন্তু তিনি এতে রাজি আছেন। তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে সত্য তুলে ধরতে যা যা প্রয়োজন, তিনি তা করবেন।’ যখন জিজ্ঞাসা করা হয়, ব্রিজিট অন্তঃসত্ত্বা থাকাকালীন ও তাঁর সন্তানদের লালন-পালনের ছবি আদালতে দেওয়া হবে কিনা, ক্লেয়ার জানান, সেই ছবিগুলো বিদ্যমান এবং আদালতের নিয়ম ও মানদণ্ড অনুযায়ী সেগুলো পেশ করা হবে।

আমেরিকান রক্ষণশীল সংবাদমাধ্যম ডেইলি ওয়্যারের প্রাক্তন এই ভাষ্যকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ অনুসারী রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে প্রচার করে আসছেন যে ব্রিজিট ম্যাখোঁ একজন পুরুষ। ২০২৪ সালের মার্চ মাসে তিনি এই অভিযোগের পক্ষে নিজের ‘পুরো পেশাদার সুনাম’ বাজি ধরেন।

এই অভিযোগটি মূলত কয়েক বছর আগে অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে ২০২১ সালে ফরাসি ব্লগার আমান্দিন রয় এবং নাতাশা রে-র একটি ইউটিউব ভিডিও থেকে এটি শুরু হয়।

এর আগে ফ্রান্সে এই দুই ব্লগারের বিরুদ্ধে ম্যাখোঁ দম্পতি মানহানির মামলা করে জয়ী হলেও, ২০২৫ সালে সেই রায় বাতিল হয়ে যায়। কারণ হিসেবে বাকস্বাধীনতা বা মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছিল, অভিযোগের সত্যতা নিয়ে কোনো কথা বলা হয়নি। ম্যাখোঁ দম্পতি এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

চলতি বছরের জুলাই মাসে ম্যাখোঁ দম্পতি ক্যান্ডেস ওয়েন্সের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা করেন। তাদের অভিযোগ, ‘তিনি (ওয়েন্স) সব ধরনের বিশ্বাসযোগ্য প্রমাণকে উপেক্ষা করে ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা তথ্য প্রচার করেছেন।’ যুক্তরাষ্ট্রের মানহানির মামলায় সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে বাদীকে ‘আসল বিদ্বেষ’ প্রমাণ করতে হয়—অর্থাৎ বিবাদীকে প্রমাণ করতে হয় যে সে জেনেশুনে মিথ্যা তথ্য ছড়িয়েছে বা সত্যকে অবজ্ঞা করেছে।

এমানুয়েল ম্যাখোঁ ফরাসি পত্রিকা ‘প্যারিস ম্যাচ’-কে আগস্ট মাসে বলেছিলেন, ‘এটি আমার সম্মান রক্ষার বিষয়! কারণ এটি একটি মিথ্যা কথা। এটি এমন একজনের কাজ যে জানত যে তার কাছে মিথ্যা তথ্য আছে এবং সে উদ্দেশ্যমূলকভাবে, একটি আদর্শের সেবায় এবং কট্টর ডানপন্থী নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে এটি করেছে।’

এদিকে, ক্যান্ডেস ওয়েন্সের আইনজীবীরা মামলাটি খারিজ করার জন্য আবেদন করেছেন। তাদের যুক্তি, এই মামলাটি ডেলাওয়্যার রাজ্যে দায়ের করা উচিত হয়নি, কারণ তার ব্যবসার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তারা দাবি করেছেন, ডেলাওয়ারে এই মামলা লড়তে গেলে ওয়েন্সকে ‘ব্যাপক আর্থিক ও কার্যগত সমস্যার’ মুখোমুখি হতে হবে।

বিবিসি ক্যান্ডেস ওয়েন্সের আইনি দলের সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, তিনি যা বলছেন তা সত্য বলে তিনি বিশ্বাস করেন এবং বাকস্বাধীনতা ও সমালোচনা করার সক্ষমতার চেয়ে বেশি আমেরিকান আর কিছু নেই।

সূত্র: বিবিসি

পতাকানিউজ/এনটি

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Dengue 10 ভয়াল রূপ নিচ্ছে ডেঙ্গু; আজ ৬ মৃত্যু, হাসপাতালে ৬৪৭
পরের লেখা চট্টগ্রাম চট্টগ্রামে অভিজাত হান্ডি ও ধাবা রেস্টুরেন্টে ‘ভয়ঙ্কর’ চিত্র : হতবাক ভোক্তা
Ad imageAd image
আরও পড়ুন
Feni Holding Tax

ফেনীতে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন

Chinmoy das

আরও ২ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

Child Hum

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৯৮

Death 1

পুকুরে গোসলে নেমে দাদা-নাতি-নাতনির মৃত্যু

PM Dengu Meeting

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ
President Fakrul

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঠাকুরগাঁও যাচ্ছেন আজ

Bus Accident

যাত্রীবাহী বাস খাদে : নিহত ৩, আহত ৩০

Death SI Altab

তুচ্ছ ঘটনায় পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

raine

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

Teacher Nijam Uddin

মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, শিক্ষক জেলে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?