ইসরায়েল আবারও আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবং এবারের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনও স্পষ্টভাবে কাজ করছে। সম্প্রতি, ব্রিটিশ লেবার পার্টির দুই এমপি পিটার প্রিন্সলি এবং সাইমন ওপহারকে ইসরায়েলে প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
যদিও ইসরায়েল তাদের “পাবলিক অর্ডার” এর ভিত্তিতে প্রবেশে বাধা দিয়েছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি বাহানা এবং ইসরায়েল তাদের রাজনৈতিক অবস্থানকে সমর্থন দিতে বিশ্বব্যাপী শক্তিশালী অবস্থান বজায় রাখতে চাইছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সমর্থনে।
ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ক্ষোভ বাড়ছে। প্রিন্সলি এবং ওপহার পশ্চিম তীরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে তারা মেডিকেল ও মানবিক সহায়তা কার্যক্রম দেখতে এবং ব্রিটিশ কূটনীতিকদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন। তবে, তাদেরকে ইসরায়েলে প্রবেশের অনুমতি না দিয়ে, বাসে করে জর্ডানে ফেরত পাঠানো হয়।

