বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয় ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর পুনরায় চালু করা হয়েছে ভিসা কেন্দ্রের কার্যক্রম।
এর আগে বুধবার, ১৭ ডিসেম্বর ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ওইদিন দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়।
এছাড়া একইদিন বাংলাদেশে ‘ক্রমাবনতিশীল নিরাপত্তা’ পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাইকমিশন।
এর আগে রবিবার, ১৪ ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পতাকানিউজ/আরবি

