ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্ট চেয়ে অনুরোধ করা থেকে বিরত থাকতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস।
বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক বার্তায় দূতাবাস জানায়, এ ধরনের অনুরোধ তাদের সময় ও সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।
বার্তায় আরও বলা হয়, ন্যায্যতা ও সমতা বজায় রাখার স্বার্থে দূতাবাস কোনো বিশেষ অ্যাপয়েন্টমেন্ট দেয় না।
ভিসা–সংক্রান্ত সব আবেদন নির্ধারিত নিয়ম অনুযায়ী অপেক্ষমাণ তালিকার মাধ্যমে গ্রহণ করা হয়।
তাই সবাইকে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
পতাকানিউজ/এআই

