বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনার পর চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ করা হয়েছে। আবার দিল্লিতে বাংলাদেশ দুতাবাস ভিসা দেওয়া বন্ধ করেছে। অন্যদিকে শিলগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছে কয়েকটি হিন্দু সংগঠন।
নির্বাচন ঘিরে ‘ঝুঁকিতে’ এনসিপির শীর্ষ নেতারা, দেয়া হচ্ছে গানম্যান
জুলাই আন্দোলনে যুক্ত যোদ্ধা, সমন্বয়ক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক কয়েকজন রাজনীতিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আন্দোলনের সম্মুখসারির কয়েকজনকে গানম্যান দেয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

