ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চল। তবে এতে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ভোররাত ৪টা ৩৬ মিনিটে দেশে এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারতের হাওড়া শহর থেকে এর দূরত্ব ছিল প্রায় ৩৬ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।
এটিকে ‘হালকা’ শ্রেণির হিসেবে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
ইউরোপীয় ইউনিয়নের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজি সেন্টারের (ইএমএসসি) তথ্য বলছে, ভূপৃষ্ঠ থেকে এ ভূমিকম্পের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ৩ মাত্রার ও ২৫ জানুয়ারি ৩.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় দেশে।
পতাকানিউজ/আরবি

