ফেনীতে অবৈধভাবে ৫০ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে কবির এন্ড সন্স নামক একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার, ৮ এপ্রিল দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া।
র্যাব জানায়, কতিপয় অসাধু ব্যবসায়ী ফেনী শহরের মধ্যরামপুর তাকিয়া রোডের ইসলামপুর এলাকায় ভোজ্যতেলের কৃত্রিম সংকটের উদ্দেশে অবৈধভাবে মজুদ করে বাজারজাত করছে। এসময় ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুদ করার অপরাধে ‘কবির এন্ড সন্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন জানান, জরিমানা টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
অভিযানে ফেনী র্যাবের কোম্পানি অধিনায়ক মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম ও নিরাপদ খাদ্য অধিদপ্তর সহকারী পরিচালক শামছুল আরেফিন উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/এএএম/আরবি

