সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, সেসব কেন্দ্রের ক্যামেরার ভিডিও ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে এ তথ্য জানা যায়। ইতিমধ্যে নির্বাচনে দায়িত্ব পালন করা সব রিটার্নিং অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা সংবলিত ভোটকেন্দ্রগুলোর ভোটগ্রহণের পূর্বের দিন ও ভোটগ্রহণের দিনের ধারণকৃত ভিডিও ফুটেজ পরবর্তী সময়ে প্রমাণ হিসেবে ব্যবহারের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংরক্ষণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
পতাকানিউজ/আরবি

