বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
রবিবার, ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘নির্বাচন কমিশন কর্তৃক তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত অনুমোদিত হয়েছে।
শনিবার, ২৭ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান তিনি। সেখানে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
এর আগে শনিবার বেলা ১২টা ২০ মিনিটে মা জুবাইদা রহমানের সঙ্গে ইটিআই ভবনে আসেন জাইমা রহমান। নিবন্ধন সম্পন্ন করে বেরিয়ে যান পৌনে ১টায়।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমান ও জাইমা রহমান ভোটার হয়েছেন ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডে।
তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়া নিয়ে সাংবাদিকদের ইসির সিনিয়র সচিব আখতার আহমে বলেন, ‘রবিবার (২৮ ডিসেম্বর) কমিশনে বিষয়টি উপস্থাপন করা হবে এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি চূড়ান্ত হবে।’
পতাকানিউজ/আরবি

