আগামী বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’ প্রচারণা শুরু করতে যাচ্ছে সরকার। আজ সোমবার বিকেলে এই গাড়ি যাত্রা শুরু করবে। এই গাড়ি ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে দেশের ৬৪ জেলা এবং তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।
যাত্রা শুরুর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে ‘ভোটের গাড়ি’র উদ্বোধন ঘোষণা করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সূত্র : বাসস
পতাকানিউজ/এসএমআর

