পতাকা নিউজ
বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
National Parlament

জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

Hazrat Shajalal Bimanbandar

১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ভোটের দিন বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ সাতজনের মৃত্যু
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ভোটের দিন বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ সাতজনের মৃত্যু

পতাকা সারথি
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
ভোটের দিন বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ সাতজনের মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন দেশের বিভিন্ন এলাকায় অসুস্থ হয়ে পড়া বা আকস্মিক ঘটনার মধ্যে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন বিএনপি নেতা ও একজন পোলিং কর্মকর্তা রয়েছেন।

কেউ ভোট দিতে গিয়ে, কেউ ভোট দিয়ে ফেরার পথে এবং কেউ দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে মারা গেছেন। কয়েকটি ঘটনায় মৃত্যুকে ঘিরে অভিযোগ ও পাল্টা অভিযোগও উঠেছে।

খুলনায় বিএনপি নেতার মৃত্যু, ধাক্কা দেওয়ার অভিযোগ

খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি (৬০) ভোটকেন্দ্রে গিয়ে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর খুলনা আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিএনপির অভিযোগ, সকালে ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতরে ভোট চাওয়ার বিরোধিতা করলে প্রতিপক্ষ জামায়াতের কর্মীরা তাঁকে ধাক্কা দেন। এতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহজালালে ১৩ দিনে বাতিল মধ্যপ্রাচ্যের ৪১৯ ফ্লাইট
চট্টগ্রামে মধ্যপ্রাচ্যের ১০০ ফ্লাইট বাতিল
বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ

মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, মহিবুজ্জামান কচি দীর্ঘদিন হৃদ্রোগে ভুগছিলেন। কেন্দ্রের ভেতরে উত্তেজনার মধ্যে তাঁকে ধাক্কা দেওয়া হলে তিনি গাছের সঙ্গে মাথায় আঘাত পান।

তবে অভিযোগ অস্বীকার করে জামায়াতের কেন্দ্র পরিচালক মাহবুবুর রহমান বলেন, তাঁদের নারী কর্মীদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছিল। এ সময় একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু ধাক্কা বা মারধরের কোনো ঘটনা ঘটেনি।

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম এ ঘটনার বিচার দাবি করে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নিতে হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সৈয়দ সিরাজুল ইসলাম মিলনায়তন ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম (৪৮) অজ্ঞান হয়ে পড়েন। সকাল আটটার দিকে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামীম আল মামুন বলেন, দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ পড়ে যান। চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাতক্ষীরায় ভোট দিতে যাওয়ার পথে মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিহারা গ্রামে অনাথ ঘোষ (৬৫) নামের এক ব্যক্তি ভোট দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে মারা যান। সকালে নাশতা শেষে তিনি ভোট দিতে বাড়ি থেকে বের হন। পথে পাঁচমাথা এলাকায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যু

চট্টগ্রাম-৯ আসনের কাজীর দেউড়ি পেয়ার মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন মো. মনু মিয়া (৫৭)। পরে বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়। তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, ভোট দেওয়ার আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর চাচা ফজল কবির বলেন, ভোট দেওয়ার প্রবল আগ্রহ ছিল মনু মিয়ার।

ভৈরবে তাড়া খেয়ে মৃত্যুর অভিযোগ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় রাজ্জাক মিয়া (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ভোট দিয়ে বের হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লোকজনকে সরাতে গেলে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কিশোর কুমার ধর জানান, হাসপাতালে আনার সময় তিনি মৃত ছিলেন। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মানিকগঞ্জে ভোট দিতে গিয়ে মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে বাবু মিয়া (৭০) নামের এক ভোটার অসুস্থ হয়ে মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটার স্লিপ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। প্রিসাইডিং কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

গাইবান্ধায় ভোট দিয়ে ফেরার পথে মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে ফেরার পথে বাছের চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে মারা যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কেন্দ্র থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবির বলেন, এটি স্বাভাবিক মৃত্যু।

-পতাকানিউজ

বিষয় :নির্বাচনমৃত্যু
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কি সবসময় সহিংসতার সঙ্গে জড়িত? সহিংসতার কালো অধ্যায় পেরিয়ে নতুন বাংলাদেশের সূচনা
পরের লেখা বিএনপির বিজয় অনিবার্য দাবি বিএনপির বিজয় অনিবার্য দাবি
Ad imageAd image
আরও পড়ুন
চট্টগ্রাম

চট্টগ্রামে গরুর শিংয়ের আঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সহজ জয়

সিলেট

সরকারি চাল চুরির প্রতিবাদ করে চেয়ারম্যানের মার খেলেন এক লোক

Primeminister Tarique Rahma

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বগুড়া

কিশোরকে বিবস্ত্র করে নির্যাতন, কাটা হলো চুলও

সর্বশেষ
কক্সবাজার

রামুতে অপহৃত শিশু উদ্ধার, আটক অপহরণকারী

Ukiya House Wife Murder

ঘরের মেঝেতে গৃহবধূর রক্তাক্ত লাশ, মৃত্যু ঘিরে রহস্য

Anis Alamgir 1

দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

সর্তক ও মার্জিন থাকুন

সর্তক ও মার্জিত থাকুন : মন্ত্রী-এমপিদের তারেক রহমান

চট্টগ্রাম

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না : এসপি

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?