ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় তিনি রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেন।
ভোটদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন ‘ভোট দেওয়ার দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আমরা আশাবাদী।’
ডা. শফিকুর রহমান ঢাকা ১৫ আসনে ১০ দলীয় জোটের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পতাকানিউজ/আরবি

