ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সিইসি বলেন, ‘আমরা জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, একটা সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেব এবং সেই লক্ষ্যে ২০২৪ সালের নভেম্বর মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিনিদ্র রজনী কাটিয়েছি। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুই-একটায় জায়গায় কেন্দ্রের বাইরে সামান্য গোলমাল হলেও তা তাৎক্ষণিকভাবে মেটানো হচ্ছে।’
পতাকানিউজ/আরবি

