পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ভোলায় ছেলেকে পিটানোর পরদিন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ভোলায় ছেলেকে পিটানোর পরদিন যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

পতাকা সারথি
রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস বিক্রেতাকে হত্যা

ভোলার চরফ্যাশনে যুবলীগের এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলেরহাট রাস্তার মাথায় এই নৃশংস ঘটনা সংঘটিত হয়। নিহত আবদুর রহিম, বয়স ৪৫ বছর, এক সময় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার আগের দিনই আবদুর রহিমের ছেলে আমির হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িতরা এবারের জাতীয় নির্বাচনে ভোলা-৪ আসনে (মনপুরা ও চরফ্যাশন উপজেলা) বিএনপির প্রার্থী নুরুল ইসলামের (নয়ন) অনুসারী।

নিহত আবদুর রহিম রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত আখতারুজ্জামানের ছেলে। তিনি ওই ওয়ার্ডের যুবলীগের আহ্বায়ক ছিলেন বলে জানিয়েছেন শশীভূষণ থানার যুবলীগের আহ্বায়ক মো. ফারুক হোসেন। তবে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, আবদুর রহিমের রাজনৈতিক প্রবণতা ছিল মূলত আওয়ামী লীগের সঙ্গে, তবে সক্রিয়ভাবে রাজনীতি করতেন না।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবদুর রহিমের পরিবারের বেশিরভাগ সদস্য বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁরা সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিনের অনুসারী। তবে এবারের নির্বাচনে নাজিম উদ্দিন মনোনয়ন না পাওয়ায় স্থানীয় বিএনপিতে দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
কারাগার থেকে নারী আসামির পলায়ন, বরখাস্ত ৭
দুপুর-সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

আবদুর রহিমের ভাই মফিজুল ইসলাম বলেন, ‘আমাদের বাড়ির সবাই বিএনপির অনুসারী। আমার বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কিন্তু আবদুর রহিম আওয়ামী লীগকে পছন্দ করলেও খুব সক্রিয় ছিলেন না। তিনি মূলত মাটি কাটার কাজ, গাইগিরস্থি এবং ছাগল পালন করতেন।’

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, নির্বাচনের আগের দুই রাত জোরপূর্বক আবদুর রহিমের দুটি খাসি জবাই করে খেয়ে ফেলেন আমজাদ হোসেন, বিল্লাল হোসেন, সম্রাটসহ কয়েকজন। তারা স্থানীয়ভাবে বিএনপির প্রার্থী নুরুল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত। প্রতিবাদ করলে শুক্রবার রাতে তাদের হামলায় আবদুরের ছেলে আমির হোসেন গুরুতর আহত হন। মুখের হাড় ও চোয়াল ভেঙে যাওয়ায় তাকে প্রথম স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

নিহতের মেয়ে বিবি রহিমা সাংবাদিকদের জানান, ‘গতকাল রাত ১০টার দিকে বাবা চা পান শেষে বাড়ির পথে ফিরছিলেন। তখন সন্ত্রাসীরা তাকে ডান ও বাম কাঁধ বরাবর এবং মাথায় কপাল বরাবর কোপ দেয়। বাবা চিৎকার করছিলেন ‘আল্লাহ গো!’ আমরা সবাই দৌড়ে গিয়ে দেখতে পাই, বিল্লাল হোসেন নতুন রাস্তা দিয়ে পালাচ্ছে। বাবাকে রাস্তার কিনারে কচুরিপানার মধ্যে ফেলে চলে যায়। আমরা দৌড়ে তাকে উদ্ধার করি এবং চরফ্যাশন হাসপাতালে নিলে ডাক্তার বলেন তিনি মারা গেছেন।’

বিবি রহিমা আরও বলেন, ‘আমার বাবার হত্যাকারীদের বিচার চাই। আমরা চাই, যারা খুন করেছে, তাদের ফাঁসি হোক। বাবার খুনি আমজাদ হোসেন, বিল্লাল হোসেন ও সম্রাট। তারা মাদক ব্যবসায়ী। বাবার মাদক নেওয়ার অভ্যাস ছিল, কিন্তু ব্যবসা করতেন না।’

তবে বিএনপির নেতারা রাজনৈতিক যোগসাজশ অস্বীকার করেছেন। চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলজার জানান, ‘এ হত্যাকাণ্ড মাদক বিক্রি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের ফল। বিএনপি বা আওয়ামী লীগের কোনো অংশগ্রহণ নেই।’

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, ‘নিহত আবদুর রহিম একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হত্যাকাণ্ডটি খাসি খাওয়া ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের লোকজন পরে লাশ দাফন করে মামলার প্রস্তুতি নেবেন।’

-পতাকানিউজ

বিষয় :আওয়ামী লীগখুননির্বাচনভোলাযুবলীগ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা হাদি হত্যা : প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৯ ফেব্রুয়ারি হাদি হত্যা : প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ১৯ ফেব্রুয়ারি
পরের লেখা আইজিপি জানালেন, ‘পদত্যাগ করিনি’ আইজিপি জানালেন, ‘পদত্যাগ করিনি’
Ad imageAd image
আরও পড়ুন
Satkania Flood

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা

Bogura HSC

পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

Ctg Accident

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

Ctg Murder 1

চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

সর্বশেষ
Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?