পতাকা নিউজ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: মধু বিক্রেতা চাঁন মিয়া এখন মিলিয়নার
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

মধু বিক্রেতা চাঁন মিয়া এখন মিলিয়নার

নন্দীগ্রামে সরিষা ফুলে মধু সংগ্রহের ধুম

প্রদীপ মোহন্ত, বগুড়া
শুক্রবার ৯ জানুয়ারি ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
মধু বিক্রেতা চাঁন মিয়া এখন মিলিয়নার
খামারি চাঁন মিয়া

দূর থেকেই শোনা যায় মৌমাছির ভু ভু গুঞ্জন। সরিষা ফুলে বসে মৌমাছিরা মধু আহরণ করছে। মুখভর্তি মধু নিয়ে তারা ফিরে যাচ্ছে মৌবাক্সে। সেখানে মধু জমা করে আবার ছুটে যাচ্ছে ফুলের রাজ্যে।

-এভাবেই দিনভর চলতে থাকে মৌমাছিদের নিরবচ্ছিন্ন পরিশ্রম। শুধু মধু সংগ্রহই নয়, ফুলে ফুলে ঘুরে বেড়ানোর মাধ্যমে মৌমাছিরা সরিষা গাছের পরাগায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

– এ দৃশ্যের দেখা মিলছে বগুড়ার নন্দীগ্রামে। এই উপজেলায় বিস্তীর্ণ মাঠজুড়ে এখন চোখ ধাঁধানো হলুদের সমারোহ। দিগন্তজোড়া সরিষা ফুলে ঢেকে গেছে মাঠ-ঘাট, ফসলের জমি ও খোলা প্রান্তর। প্রকৃতি যেন নিজ হাতে হলুদ চাদর মেলে ধরেছে চারপাশে।

সকালের নরম রোদ আর শীতল হাওয়ার মাঝে এই সরিষা ফুলের সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও দর্শনার্থীদের। এই অপরূপ সৌন্দর্যের মাঝেই চলছে আরেক ব্যস্ত কর্মযজ্ঞ মধু সংগ্রহ। প্রতি বছরের মতো এবারও সরিষা মৌসুমে নন্দীগ্রামে ছুটে এসেছেন বিভিন্ন জেলার মৌ-খামারিরা। উপজেলার বিভিন্ন মাঠে সরিষাখেতের পাশের ফাঁকা জমিতে সারি সারি করে সাজানো হয়েছে শত শত মৌমাছির বাক্স।

বগুড়া ও ফেনীর রথযাত্রায় ভক্তদের ঢল
গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে
ঢাকার সিএমএম আদালতের সামনে আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের হামলা

মৌ-খামারিরা জানান, একটি মৌবাক্সে সাধারণত ৮ থেকে ১০টি মোম দিয়ে তৈরি চাকের ফ্রেম রাখা হয়। বাক্সের ভেতরে রাখা হয় একটি রানি মৌমাছি। রানি মৌমাছির উপস্থিতির কারণেই শ্রমিক মৌমাছিরা ওই বাক্সে অবস্থান করে এবং ফুল থেকে মধু সংগ্রহ করে চাকের ভেতরে জমা করে।

বাক্সের নিচের দিকে রাখা ছোট ছিদ্র দিয়ে মৌমাছিরা নিয়মিত আসা-যাওয়া করে। একটি মৌবাক্সের চাক সম্পূর্ণভাবে মধুতে ভরতে সময় লাগে প্রায় ১০ থেকে ১২ দিন। এরপর বিশেষ মেশিনের সাহায্যে চাকের ফ্রেম থেকে মধু সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ায় মধুর স্বাভাবিক গুণাগুণ অক্ষুণ্ন থাকে।

নড়াইল জেলার সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রাম থেকে এসেছেন মৌ-খামারি  চাঁন মিয়া মোল্লা। তিনি বলেন, ‘আমরা ২৫ ডিসেম্বর নন্দীগ্রামে সরিষা ফুলের মধু সংগ্রহের জন্য এসেছি। এখানকার পরিবেশ ও ফুলের ঘনত্ব মধু সংগ্রহের জন্য খুবই উপযোগী। আশা করছি এবার ভালো পরিমাণ মধু পাব।’

তিনি আরও জানান, গত ৭ বছর ধরে তিনি মধু সংগ্রহ ও বিক্রয়ের সঙ্গে যুক্ত। বর্তমানে নন্দীগ্রামে তার প্রায় ২০০টি মৌবাক্স রয়েছে। প্রতি ১০ থেকে ১৪ দিন পরপর মধু সংগ্রহ করা হয়। একেকবারে ১০ থেকে ১২ মণ পর্যন্ত মধু পাওয়া যায়। বাজারে প্রতি মণ মধু ১১ থেকে ১২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। একটি মৌসুমে প্রায় ৪ টন মধু সংগ্রহ করা সম্ভব হয়। এতে মোট খরচ পড়ে ১৩ থেকে ১৪ লাখ টাকা। সব মিলিয়ে বছরে ১৬ থেকে ১৮ লাখ টাকা পর্যন্ত আয় হয়ে থাকে।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক জানান, যেসব সরিষাখেতে মৌমাছির মাধ্যমে মধু সংগ্রহ করা হচ্ছে সেসব জমিতে অন্যান্য জমির তুলনায় ১৫ থেকে ২০ শতাংশ বেশি ফলন পাওয়া যাবে। কারণ মৌমাছি সরিষা ফুলের পরাগায়নে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, মৌচাষের কারণে একদিকে যেমন সরিষার উৎপাদন বাড়ছে, অন্যদিকে এলাকাবাসীও অল্প মূল্যে খাঁটি ও ভেজালমুক্ত মধু পাচ্ছেন। এতে কৃষক, মৌ-খামারি এবং সাধারণ ভোক্তা সবাই লাভবান হচ্ছেন। সরিষা ফুলের হলুদ সৌন্দর্য, মৌমাছির কর্মব্যস্ততা আর খাঁটি মধুর সুবাস সব মিলিয়ে নন্দীগ্রামের মাঠ এখন শুধু ফসলের নয়, সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

-পতাকানিউজ/পিএম/এসএমআর

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ‘ক্ষুব্ধ’ পাহাড় প্রাণ নিল শ্রমিকের ‘ক্ষুব্ধ’ পাহাড় প্রাণ নিল শ্রমিকের
পরের লেখা কুতুবদিয়ায় ২ জেলের সলিলসমাধি কুতুবদিয়ায় ২ জেলের সলিলসমাধি
Ad imageAd image
আরও পড়ুন
কমলগঞ্জে সংরক্ষিত বন

কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার 

৩ কোটি টাকার বিষ্ণমূর্তি

শিবগঞ্জে উদ্ধার করা ৩ কোটি টাকার বিষ্ণমূর্তি এখন মহাস্থান জাদুঘরে

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

অবশেষে মাঠে গড়াচ্ছে ‘ফিনালিসিমা’

মেসি-ইয়ামাল মুখোমুখি : অবশেষে মাঠে গড়াচ্ছে ‘ফিনালিসিমা’

অস্ত্রসহ ধরা খেয়ে যুবদল নেতা

অস্ত্রসহ ধরা খেয়ে যুবদল নেতা ‘পদহারা’

সর্বশেষ
ফেনীতে জুলাই অভ্যুত্থানের ৭ হত্যা

ফেনীতে জুলাই অভ্যুত্থানের ২২ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা : ওসিসহ আহত ২

বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ

আতাইকুলায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Argentina Final

নাটকীয় জয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

HSC Exam

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের ৫ উদ্যোগ

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?