দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে বহিষ্কার করেছে দলটি।
সোমবার, ৩ নভেম্বর দিবাগত রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন সেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সন্ধ্যার পর দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সীতাকুণ্ডের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় তারা সহিংসতা, হানাহানি এবং ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধসহ নানাবিধ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হন।
এ ঘটনায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত চার নেতা বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
পতাকানিউজ/এএস/এএইচ

