বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার, ১৪ আগস্ট রাত ১২টায় নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, গ্রেপ্তার বাবু বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে আহত জয়নাল আবেদীন বাপ্পী হত্যাচেষ্টা মামলার ১ নম্বর আসামি এবং শহিদুল ইসলাম সাগর হত্যাচেষ্টা মামলার ৫ নম্বর আসামি। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিচ্ছিলেন। সম্প্রতি তিনি মহানগরে স্বেচ্ছাসেবক লীগকে পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছিলেন বলে অভিযোগ আসে।
আজ বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হবে বলে জানান ওসি।
পতাকানিউজ/এসআই/আরবি

