আমার মনের বনে আগুন দিল কে রে;
কেন নিভাইতে পারে তাহা প্রিয়া বিনে রে!
প্রেমাগুনে দগ্ধ হইয়া বিধূর হিয়া,
কত তীব্র বিরহ জ্বালা-জান কি প্রায়?
তোমার লাগি মন আমার সদাই কাঁদেরে।
কাজে-অকাশে শয়নে-স্বপনে
তোমারি ভাবনা আমারি মনে,
কোথাও লাগাইতে না পারি তারেরে;
তোমার লাগি মন আমার সদাই কাঁদেরে।
বুঝিতে না পারি কি যে আমি করি,
মনের মাঝে শুধু গুমারিয়া মরি-
এরূপে যে দিন আমার কাটেরে
তোমার লাগি মন আমার সদাই কাঁদেরে।
নিবিড় করিয়া তোমারে পাইতে
এমনি জ্বালা কি মোর হইবে সইতে?
তোমায় ছেড়ে বিদেশে থাকিয়ারে-
তোমার লাগি মন আমার সদাই কাঁদেরে।
কে নিভাইতে পারি তাহা প্রিয়া বিনেরে।
-পতাকানিউজ/এইউ

