মনের মানুষ পাইতে হলে,
মনের মত মন থাকা চাই;
মনে মনে মিল না থাকলে,
মনের মানুষ হয়নারে, ভাই।
সংসার চক্র বড় ঘোরাল,
বন্ধু, দেখে শুনে পা বাড়াইও,
নিজ স্বার্থ সুখ তবে কাঙাল
হেথায় সব-স্মরণ রাখিও।
তোমার স্বার্থ-সুখে সাধিতে ক্ষতি
যার চক্র নিরবধি, মধুর বাণী।
শোনায় তোমারে; খুসী তুমি অতি
ওরে, সে ফাঁদে কভু, পড়ো না জ্ঞানী।
ইষ্ট মিত্রের মনোভব দেখরে এবার;
যদি তুমি হতে পার জ্ঞানী-মানী-ধনী,
ধরে নেবে তাদের মান সম্মানের হারÑ
তোমার গৌরবে তাদের জ্বালা অশনি!
কিন্তু মনের মত মন পাইলে
কুশল ক্ষতির অন্ত মিলে।
-পতাকানিউজ

