পতাকা নিউজ
রবিবার ১৫ মার্চ ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ২৬৬ দশমিক ২০ ডলার, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ৩৯ শতাংশ বেশি

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

Hazrat Shajalal Bimanbandar

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শাহজালালে ১৫ দিনে ৪৭৫ ফ্লাইট বাতিল

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: মনোনয়ন ‘আগুনে’ পুড়ছে বিএনপি
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

মনোনয়ন ‘আগুনে’ পুড়ছে বিএনপি

পতাকা সারথি
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ৮:৩০ অপরাহ্ণ
BNP 5

আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণার পর বিএনপি পুড়ছে আগুনে। এই আগুনের লেলিহান শিখায় বিএনপি যেমন অঙ্গার হচ্ছে, তেমনি নেতা-কর্মীদের ক্ষোভের প্রকাশও ঘটছে। বড় দল হিসেবে বিএনপিতে মনোনয়ন বঞ্চিতদের ‘অগ্নি প্রতিবাদ’ আপাতত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও দলটি ভবিষ্যতে এই ‘অগ্নিপ্রতিবাদ’ সামাল দিতে পারবে কি না- তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দলটি গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। মনোনয়ন বঞ্চনা, প্রার্থী পরিবর্তনের দাবি এবং দলীয় সিদ্ধান্তে অসন্তোষ—সব মিলিয়ে বিভিন্ন জেলায় দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটছে। দেশের অন্তত ১২টি জেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর মধ্যে ফরিদপুর-১ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। তবে মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই সহিংস হচ্ছে। গত শুক্রবার বিকেলে বোয়ালমারীতে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ অন্তত ২৩ জন আহত হন।

প্রাপ্ত তথ্য মতে, কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দীন মিয়ার নেতৃত্বে সংগঠনটি দুই ভাগে বিভক্ত। উভয় পক্ষই আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশী। সংঘর্ষের সময় বিএনপির এক পক্ষের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেয়া হয় অন্তত ১০টি মোটরসাইকেল। আশপাশের দোকানপাটও রেহাই পায়নি।

আরও ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
কোরবানির ঈদে আর ফেরা হবে না নূরনবীর
কৃষকদল নেতার মরদেহ নিয়ে বিএনপির বিক্ষোভ

একইভাবে সিলেট ও রাজশাহীতেও বিক্ষোভ করেছে দলটির নেতা কর্মীরা। সিলেট-৪ আসনে প্রার্থী ঘোষণার দাবিতে বৃহস্পতিবার গভীর রাত থেকে তিন উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির একাংশ। আবার প্রার্থী পরিবর্তনের দাবিও ওঠে রাজশাহী-৩ আসনে। পবা উপজেলায় ‘বিপ্লব ও সংহতি দিবস’-এর অনুষ্ঠানে নেতাকর্মীরা কেন্দ্রীয় প্রার্থী শফিকুল হক মিলনের পরিবর্তনের দাবি জানান।

Cumilla
কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা ঢাকাগামী মহাসড়কে বিক্ষোভ করেন। বৃহস্পতিবারের ছবি

আবার দিনাজপুরে নেতা-কর্মীরা মাঠে নেমেছেন কাফনের কাপড় পড়ে। দিনাজপুর-২ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে শুক্রবার সকালে কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছেন তিন মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীরা। তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী স্থানীয় আওয়ামী লীগ সংসদ সদস্যের ঘনিষ্ঠজন।

একইভাবে মাদারীপুরে স্থগিত মনোনয়ন ঘিরে উত্তেজনা চলছে। মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শুক্রবার বিকেলে হাজারো নেতাকর্মী সমাবেশ করেছেন। কামাল জামানের দাবি, ‘ষড়যন্ত্র করে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে, তবে দল আবার আমাকে পুনরায় প্রার্থী করবে।

অন্য বিভাগের মতো চট্টগ্রামেও আগুন জ্বলেছে।  চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। রেললাইনে আগুন দেয়া হয়। ফলে সাময়িক বন্ধ ছিল ট্রেন চলাচল।

দলটির নেতা-কর্মীদের এমন আচরণে কেন্দ্রীয়ভাবে ‘বহিস্কার’ থেরাপি প্রয়োগ করা হয়। এরই মধ্যে দলীয় নীতি লঙ্ঘনের অভিযোগে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোরছালিন ও ছাত্রদল নেতা কোরবান আলী সাহেদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সবশেষ আরো তিনজনের পদ স্থগিত করা হয়। আবার ফটিকছড়ি আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে জ্বলেছে আগুন।

Faridpur 2
চাঁদপুর-৪ আসন ফরিদগঞ্জে মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা এম এ হান্নানের সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে

মনোনয়ন বঞ্চিতদের আগুনে পুড়ছে সাতক্ষীরা জেলাও। সেখানে সাতক্ষীরা ৩ আসনে অধ্যাপক শহিদুল আলম মনোনয়ন না পাওয়ায় তাঁর সমর্থকেরা হরতাল ও সড়ক অবরোধ করেছেন। কুষ্টিয়া, চাঁদপুর, কুমিল্লা, মেহেরপুরসহ একাধিক জেলায়ও একই চিত্র—বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধ।

কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত আমিন উর রশিদ ইয়াছিনের অনুসারীরা ঢাকাগামী মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। কুষ্টিয়া-৩ আসনে সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের সমর্থকেরা শহরের মজমপুর রেলগেটে সড়কে আগুন দেন। কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা) আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকেরা রেলপথ অবরোধ করেছেন।

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তন করে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা চারদিন বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর অনুসারী নেতা-কর্মীরা। এসব সমাবেশে আশাশুনি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে সাধারণ মানুষ অংশ নেন। এ সময় আশাশুনি বাজার এলাকায় এ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকে।

জেলায় জেলায় বিএনপির ক্ষোভের আগুন দেখে তা প্রশমন করতে বিএনপি কাজ করছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ‘বহিস্কারের’ মতো কড়া ব্যবস্থা নেয়া হচ্ছে। মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভকে অনুপ্রবেশকারীদের উসকানি বলে মনে করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, দলীয় সিদ্ধান্তে যারা মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তবে বিএনপি মহাসচিব জানিয়েছেন, ঘোষিত প্রার্থীর তালিকায় সংশোধনী আসতে পারে।

Faridpur
ফরিদপুরের বোয়ালমারীতে দুই পক্ষের সংঘর্ষের সময় অগ্নিসংযোগ করা হয়

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মীর হেলাল উদ্দিন বলেন, ‘৯৯ ভাগ আসনেই প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছে। কারণ সবাই চায় ধানের শীষের বিজয়। এর বাইরে যদি কোথাও অস্থিতিশীলতা হয়, তা অনুপ্রবেশকারীদের কাজ। বিএনপির ভেতরে বিভ্রান্তি সৃষ্টির এ প্রচেষ্টা কোনোভাবেই সফল হবে না।’

পতাকানিউজ/এএস/কেএস

বিষয় :নির্বাচনবিএনপিসংঘর্ষ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Trafic 1 অটোওয়ালা যেন রাজা, প্রজা ট্রাফিক
পরের লেখা বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা আমার রাজনীতি নির্ধারিত হবে জনগণের সিদ্ধান্তে: রুমিন ফারহানা
Ad imageAd image
আরও পড়ুন
Parba Pistal Guli

ময়লার স্তুপে অস্ত্র—গুলি

পেট্রল পাম্প বহুদূর

রাত থেকেই পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন

ঢাকা

জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

ইরান‑যুদ্ধের মাঝেই ট্রাম্পের মন্তব্য

সিএনএনের বিশ্লেষণ : ইরান যুদ্ধে ট্রাম্প না জেতার সাত কারণ

বগুড়া-৬ ও শেরপুর-৩

বগুড়া-৬ ও শেরপুর-৩: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ

সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন, হাসপাতালে ডাক্তার অনুপস্থিত

বগুড়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে মৃত্যু

ধারাবাহিক মৃত্যুর ক্রমিক নম্বর ৬ 

rab

কক্সবাজারে নূরুল আমিন হত্যা মামলায় বাবা-মা ও ছেলে গ্রেপ্তার

শাহিদ–কৃতি–রশ্মিকা

শাহিদ-কৃতি-রশ্মিকার পারিশ্রমিকে কত পার্থক্য?

ইরানের খারগ দ্বীপ

ইরানের জ্বালানি অর্থনীতির প্রাণকেন্দ্র খারগ দ্বীপ : কেন এত গুরুত্বপূর্ণ

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?