নতুন মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান। তবে এখনও তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি।
বৃহস্পতিবার, ১২ মার্চ জাতীয় সংসদ ভবনে তাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে তিনি শপথবইয়ে ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করেন।
অ্যাডভোকেট আহমেদ আযম খান টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া ডেপুটি স্পিকার হয়েছেন কায়সার কামাল। সংসদের প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রাষ্ট্রপতি তাদের শপথ পাঠ করান।
স্পিকার ও ডেপুটি স্পিকার ও হওয়ায় মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ব্যারিস্টার কায়সার কামাল আর মন্ত্রী থাকতে পারবেন না।
পতাকানিউজ/আরবি

