ময়মনসিংহের ত্রিশালে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার, অক্টোবর ভোরে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় জামে মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন দিক থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে একটি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত চালকের নাম আল আমিন (২৮)। সে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার জয়নাল মিয়ার ছেলে। হেলপারের নাম রাশেদুল ইসলাম (৩০)। সে ময়মনসিংহ নগরীর কালীবাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পতাকানিউজ/এনএস/এএইচ

