বছর ঘুরে আবার এলো মহান স্বাধীনতার মাস। আজ ১ মার্চ। ১৯৭১ সালের এ মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয়ার চূড়ান্ত সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে লাখো বাঙালি।
এবার মহান স্বাধীনতার ৫৫ বছর পালন করবে বাঙালি। এ উপলক্ষে মাসজুড়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের রয়েছে নানা আয়োজন।
২৫ মার্চের কালরাতে পাকিস্তানিরা বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে ‘অপারেশন সার্চলাইট’নামে বাঙালি নিধনে গণহত্যা শুরু করে। ঢাকার রাস্তায় বেরিয়ে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে হাজার হাজার লোককে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র-শিক্ষককে হত্যা করে।
এরপর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের পর ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ কর। লাল-সবুজের পতাকা ওড়ে স্বাধীন আকাশে।
বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হচ্ছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এ ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক-রাজনৈতিক স্বপ্নসাধ পূরণ হয় এ মাসে।
পতাকানিউজ/আরবি

