মাদকাসক্ত ছেলেকে নিয়ে বাবা আগে থেকেই বিপাকে ছিলেন। মাদক থেকে দূরে রাখার নানা চেষ্টাও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত বাবাকে জীবন দিতে হলো ছেলের লাঠির আঘাতে।
এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বগুড়া জেলার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে। বুধবার রাত আনুমানিক আড়াইটপার সময় বাবা নজরুল ইসলাম লজুকে (৪৫) লাঠির আঘাত করে মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (২২)।
পেশায় সবজি বিক্রেতা নজরুল ইসলামের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে লাঠির আঘাত করে ছেলে শিপন। এরপর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিচ্ছিলেন প্রতিবেদশিরা। পথেই রাত মৃত্যু হয়। বাবাকে লাঠির আঘাত করে ছেলে শিপন পালিয়ে গেছে।
ঘটনার বিষয়ে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হাসান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বলে অভিযুক্ত ছেলেকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
-পতাকানিউজ/পিএম

