মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে শখের বানু (৫৭) নামের এক নারীকে তার ছেলে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলে ইখলাসুর রহমানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার, ১৪ আগস্ট ভোররাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদক কেনার টাকা নিয়ে প্রায়ই তার সঙ্গে মায়ের কথা কাটাকাটি হতো। নেশায় আসক্ত হয়ে ভোরে মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে ইখলাসুর তার মায়ের কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় গ্রামের পাশের একটি স্থান থেকে ছেলে ইখলাসুর রহমানকে আটক করে পুলিশ হয়।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘মাদক সেবন নিয়ে বিরোধের জেরে ছেলে তার মাকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ছেলেকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/এআর/আরবি

