চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এ বছর পাসের হার বড় ধরনের ধসের মুখে পড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার নেমে এসেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশে, যেখানে গত বছর এই হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ।
বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। এ বছরও ছাত্রীদের সাফল্য ছেলেদের তুলনায় তুলনামূলক বেশি। ছাত্রদের মধ্যে পাস করেছেন ৬৫ দশমিক ৮৮ শতাংশ, আর ছাত্রীদের মধ্যে এই হার ৭১ দশমিক ০৩ শতাংশ। টানা দশমবারের মতো পাসের হারে এগিয়ে রইল মেয়েরা।
যারা সাফল্য পেয়েছেন তাদের আনন্দ ছিল বাঁধভাঙা। ছবিই বলছে সেই গল্প। চট্টগ্রামের খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ছবিগুলো তোলা।







