মানিকগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এসময় বাসের ভেতর ঘুমন্ত অবস্থায় থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চালক তাবেজ খানকে (৪৫) প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি পাঠানো হয়। বাস চালককের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে।
শিবালয় থানার উপ-পরিদর্শক সুমন চক্রবর্তী জানান, ‘দি হলি চাইল্ড স্কুল ও কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। এসময় চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এসময় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/জেএইচসি/এএইচ

