চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এখনই ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার, ৩ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেয়া পোস্টে এ তথ্য জানা যায়।
যেসব দেশ ছাড়তে বলা হয়েছে সেগুলো হলো– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
এদিকে শনিবার, ১ মার্চ ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হওয়ার তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সবমিলিয়ে ইরানে নিহতের সংখ্যা সাড়ে ৫০০–এর বেশি।
এদিকে হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তারা।
আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন বলে গত সোমবার জানান ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে নিজেও রাজি আছেন বলে একেইদিন জানান ট্রাম্প। তবে একপর্যায়ে ট্রাম্প ফের বড় ধরনের হামলার হুমকি দেন। এছাড়া কঠোর বার্তা দিয়েছে ইরানও। তারা আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় যাবে না বলে বলছে।
পতাকানিউজ/আরবি

