মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিক মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।
তিনি আরও জানান, অবরোধের কারণে প্রায় ১০ মিনিট যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

