কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যান ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির দুই চালক গুরুতর আহত হয়েছেন। সোমবার, ১০ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইন্সপেক্টর আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছে। জনগণের সহায়তায় তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। আহতদের নাম পরিচয় জানা যায়নি।’
এদিকে, গুরুতর আহত দুই চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পতাকানিউজ/এমজেসি/এমওয়াই

