কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগরে জিপগাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
রবিবার, ১ মার্চ দুপুর পৌনে ২ টায় মেরিন ড্রাইভের রামু উপজেলার দরিয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেনে হিমছড়ি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া।
নিহত মো. অলিউল্লাহ (৩৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার আলী মিয়ার ছেলে। তিনি পেশায় জমি ব্যবসায়ী ছিলেন। আহত আমির হোসেন (৫০) একই এলাকার বাসিন্দা। তিনিও জমি বেচাকেনা ব্যবসা করতেন।
উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া বলেন, আজ দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় টেকনাফমুখি জিপগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে এক আরোহী ঘটনাস্থলে নিহত এবং একজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।’
উপ-পরিদর্শক আরও বলেন, ‘ঘটনার পরপরই জিপগাড়ির চালক পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।
পতাকানিউজ/এনএ/আরবি

