মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ অংশে ডাম্পার ট্রাকের ধাক্কায় আশরাফুল ইসলাম (২১) নামে এক পর্যটক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম (২১) রাজধানী ঢাকার বাড্ডা থানার মধ্য বাড্ডা এলাকার নুরে আলমের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, আজ দুপুর আড়াইটায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগামী ডাম্পার ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করা স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ডাম্পার ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, ‘মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/এমজেসি/আরবি

