জর্ডানের বিপক্ষে শুরুতে মাঠে ছিলেন না লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধে বদলি নেমে দেখালেন চমক। ম্যাচের ৮৬ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে আবারও রেকর্ডের খাতায় নাম লেখালেন মেসি। অর্থাৎ বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তি গড়লেন মেসি।ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জেয়ারজিনহোর মতো কিংবদন্তিদের পেছনে ফেললেন তিনি।
গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারালো আর্জেন্টিনা। দলের হয়ে একটি করে গোল করেন লো সেলসো, লাউতারো ও মেসি। জর্ডানের একমাত্র গোলটি করেন মুসা আল তামারি। এ জয়ের মাধ্যমে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো আর্জেন্টিনা।
ম্যাচের ৮ মিনিটে বল জালে জড়ান লো সেলসো। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
তবে ১৯ মিনিটে সেই আক্ষেপ ঘুচিয়েছেন লো সেলসো। ফ্রি-কিকে প্রায় ২০ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে জর্ডানের গোলরক্ষক আবুলাইলাকে পরাস্ত করেন।ৎ
এরপর ৩১ মিনিট হেডের সময় আরভারেজ ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। যদিও শুরুতে রেফারি পেনাল্টি দেননি, পরে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। পেন্টাল্টি মিস করেননি লাউতারো মার্টিনেজ। চলতি বিশ্বকাপে এটাই তার প্রথম গোল।
এদিকে বিরতির পর দলে দুটি পরিবর্তন আনে জর্ডান। আলি আল আজাইজেহ ও ওদেহ ফাখোরির বদলে নামেন মুসা আল তামারি ও মাহমুদ আল মারদি।
ম্যাচের ৪৯তম মিনিটে আবারও বল জালে পাঠান লো সেলসো, কিন্তু সেটিও বাতিল হয় অফসাইডে।
৫৬ মিনিটে ম্যাচে ফেরে জর্ডান। নিজেদের মধ্যে দারুণ পাসিংয়ে এহসান হাদ্দাদের পাস বক্সে পেয়ে ফাঁক গলে ঢুকে পড়েন আল তামারি। এরপর টপ কর্নারে দুর্দান্ত ফিনিশে ব্যবধান কমান জর্ডানের এ ফরোয়ার্ড।
৬১তম মিনিটে লো সেলসো ও লাউতারোকে তুলে নেন স্কালোনি। তাদের বদলে নামেন থিয়াগো আলমাদা ও মেসি। একই সময়ে নিকো পাসের জায়গায় মাঠে নামেন আলেক্সিস মাক আলিস্তার।
মেসি নামার পরও ৬৬তম মিনিটে মাক আলিস্তারকে ফাউল করায় ফ্রি-কিক পায় বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির শট এবার ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
এরপর ৮০তম মিনিটে আর ব্যর্থ হননি আর্জেন্টাইন অধিনায়ক। ফ্রি-কিকে নিচু শটে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান মেসি। এ গোল তাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
পতাকানিউজ/আরবি

