পতাকা নিউজ
শুক্রবার ১২ জুন ২০২৬
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল কত?

SSC Exam

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: মোস্তাফিজের ৯ কোটি আটকাতে গিয়ে আইসিসির ৬ হাজার কোটি গচ্ছা!
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

মোস্তাফিজের ৯ কোটি আটকাতে গিয়ে আইসিসির ৬ হাজার কোটি গচ্ছা!

কীভাবে ক্রিকেট বন্দী হলো রাজনীতির হাতে

এস এম রানা
বুধবার ৪ ফেব্রুয়ারি ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
কীভাবে ক্রিকেট বন্দী হলো রাজনীতির হাতে

ক্রিকেট যে আর কেবল ব্যাট–বলের খেলা নেই, তা বোঝার জন্য আজকাল স্কোরকার্ড দেখার দরকার পড়ে না। একটি সিদ্ধান্ত, একটি বিবৃতি কিংবা একটি রাজনৈতিক আপত্তি-ই-যেন ক্রিকেট বোঝার জন্য যথেষ্ট। বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায় সেই বাস্তবতারই সর্বশেষ উদাহরণ—যেখানে একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার ঘটনা গড়িয়েছে টি–টুয়েন্টি বিশ্বকাপ, ভারত–পাকিস্তান ম্যাচ বর্জন এবং আইসিসির হাজার কোটি টাকার ক্ষতির অঙ্কে।

ঘটনার সূত্রপাত গত বছরের ১৬ ডিসেম্বর। ওইদিন আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য এমন দাম আগে কখনো ওঠেনি। স্বাভাবিকভাবেই এটিকে ক্রিকেটীয় সাফল্য হিসেবেই দেখেছিলেন বাংলাদেশের সমর্থকেরা।

কিন্তু সেই সাফল্যের আয়ু ছিল মাত্র কয়েক সপ্তাহ। ভারতের ভেতরের রাজনৈতিক চাপ ও উগ্রপন্থী গোষ্ঠীর আপত্তির মুখে ৩ জানুয়ারি বিসিসিআই কলকাতাকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়। এখানেই গল্পটা আর ক্রিকেটীয় থাকেনি। শুরু হয় মাঠের বাইরের খেলা—যার প্রভাব গিয়ে পড়ে আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশ নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে খেলতে আপত্তি জানায়। বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে চায়। কিন্তু আইসিসি বাংলাদেশকে সেই সুযোগ না দিয়ে ভারতে খেলার জন্য চাপ দেয়। এতে বাংলাদেশ অবস্থান পরিবর্তন করেনি। ফলে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয়। সিদ্ধান্তটি ক্রিকেটীয় যুক্তিতে যতটা না ব্যাখ্যা করা যায়, তার চেয়ে বেশি ব্যাখ্যা খোঁজা লাগে রাজনীতির সমীকরণে।

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৬৪২
৫ জেলার এসপি পদে নতুন মুখ
দোকান-মার্কেট খোলা রাখার সময় বাড়ল

বাংলাদেশ বাদ পড়ার প্রতিক্রিয়া দ্রুত ছড়িয়ে পড়ে আরেক প্রতিবেশী দেশে। পাকিস্তান ঘোষণা দেয়, তারা ভারতের বিপক্ষে টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলবে না। এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। ভারতের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ রাজনৈতিক বৈরিতার সঙ্গে বাংলাদেশের ঘটনাপ্রবাহ যুক্ত হয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে।

ICC HQ
টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এবারের মতো চাপে পড়েনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)

ফলে ঝুঁকির মুখে পড়ে বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ও আর্থিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ—ভারত বনাম পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, শুধু এই একটি ম্যাচ ঘিরেই প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের ব্যবসা জড়িত, যা বাংলাদেশি মুদ্রায় ৬ হাজার ১২০ কোটি টাকারও বেশি। ম্যাচটি না হলে এই অর্থ হারাবে আইসিসি, আর তার ধাক্কা গিয়ে লাগবে সদস্যদেশগুলোর লভ্যাংশে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাই বিদ্রূপ ছড়িয়ে পড়েছে—মোস্তাফিজের ৯ কোটি রুপি আটকাতে গিয়ে আইসিসির সামনে এখন ৬ হাজার কোটির বেশি ক্ষতির আশঙ্কা।

এই পুরো প্রক্রিয়ায় প্রকৃত ক্ষতিগ্রস্ত কারা? বাংলাদেশি দর্শকেরা বিশ্বকাপে নিজেদের দলকে দেখতে পাচ্ছেন না। ভারত ও পাকিস্তানের দর্শকেরা বঞ্চিত হচ্ছেন বহুল প্রতীক্ষিত ম্যাচ থেকে। এমনকি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ডও বলেছে, এভাবে সুযোগ পাওয়া তাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না।

ক্রিকেট প্রশাসনের সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন। আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন সামি–উল–হাসান সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, মোস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে না এনে নীরবে সমাধান করা গেলে পরিস্থিতি এত দূর গড়াত না। একটি ভুল বিবৃতিই যে কত বড় রাজনৈতিক ও আর্থিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে, সেটাই যেন প্রমাণ হয়েছে।

উপমহাদেশের ক্রিকেটে রাজনীতির প্রভাব নতুন কিছু নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি নিজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আইসিসির বর্তমান চেয়ারম্যান জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। এই বাস্তবতায় ক্রিকেট ও রাজনীতিকে আলাদা রাখার আহ্বান অনেক সময় কেবল বক্তব্যেই সীমাবদ্ধ থাকে।

Joy Sha
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহর হাত ধরেই ৬ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে আইসিসি। এই ক্ষতির প্রভাব পড়বে আইসিসির সদস্যভুক্ত দেশগুলোর ওপর।

ব্যবসায়িক কারণেই আইসিসি নিয়মিত ভারত ও পাকিস্তানকে মুখোমুখি করায়—এ কথাও নতুন নয়। যতবার এই দুই দল খেলবে, তত বাড়বে সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন ও স্পনসরশিপের মূল্য। কিন্তু এবার সেই হিসাব ভেস্তে গেছে।

বিশ্বকাপ শুরুর আগে সময় দ্রুত ফুরিয়ে আসছে। পাকিস্তান এখনো তাদের অবস্থান বদলায়নি, আইসিসিও সমাধান দিতে পারেনি। স্পষ্ট হয়ে উঠছে একটি বিষয়—এই সংকট আর ক্রিকেটের ভাষায় মেটানো সম্ভব নয়।

Sami
আইসিসির সাবেক হেড অব কমিউনিকেশন সামি–উল–হাসান

মাঠ আছে, ব্যাট আছে, বলও আছে। কিন্তু ক্রিকেটের সেই নিষ্পাপ সৌরভ ক্রমেই চাপা পড়ে যাচ্ছে রাজনীতি ও অর্থের গন্ধে। এই খেলাটা এখন আর শুধু ক্রিকেট নয়—এটা ক্ষমতা, প্রভাব আর টাকার এক জটিল খেলা। প্রশ্ন শুধু একটাই, এই খেলায় দর্শক কত দিন টিকে থাকবে?

-পতাকানিউজ

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা postal balot দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট
পরের লেখা কক্সবাজার কক্সবাজারে ভোটের মাঠে তৎপর বিজিবি
Ad imageAd image
আরও পড়ুন
Mahadi Hasan

সেই বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

Police Line School Pabna

ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, রক্তাক্ত ছাত্র

Black Money

কালো টাকা সাদা করার সুযোগ ফিরল

হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার পৌরকর কমিয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

পুরুষের করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ, নারীর সোয়া ৪ লাখ টাকা

Amir Khasru

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, ভরসা ব্যাংক ‍ঋণ

সর্বশেষ
Bugget 26 27

বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে

Aad Din Hospital

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

PM Minister Meeting

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল প্রস্তাবিত বাজেট

Bogrua Tarique Rahman

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী—সফরসূচিতে যা থাকছে

Footbal Dakticket

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?