ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জে-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে এক সমর্থককে জরিমানা করায় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। এসময় প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পক্ষে ‘বৃদ্ধাঙ্গুল’ দেখালেও কিছু করা হয় না উল্লেখ করে তিনি চটে যান। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার, ১৭ জানুয়ারি বিকেলে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের ভ্রাম্যমাণ আদালত রুমিন ফারহানার সমর্থক মো. জুয়েলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে রুমিন ফারহানার সঙ্গে সরাইল উপজেলার নোয়গাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। রুমিন ফারহানা এ আয়োজনে হাজির হওয়ার পর সেখানে ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান সেখানে উপস্থিত হন। এসময় রুমিন ফারহানাকে তিনি মঞ্চ থেকে নেমে যেতে বলেন। আয়োজনে কোনো ব্যানার বা মাইক ছিলো না বলে জানানো হয়।
ভিডিওতে ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে রুমিন ফারহানাকে বলেন, ‘এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার। দি ইজ দ্য লাস্ট টাইম আইন ওয়ানিং ইউ। আই উইল নট লিসেন্ট টু দ্যট।’ তিনি বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে বলেন, ‘এরকম দেখায় আপনাদেরকে। কিছু করতে পারেন না। আজকে শুনছি। আঙ্গুল তুলে বলে গেলাম ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না। বের হতে পারবেন না স্যার, মাথায় রাখবেন।’
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসানকে বলতে শুনতে যায়, ‘আচরণবিধি লঙ্ঘন করলে তো আমরা ব্যবস্থা নিবো। একপর্যায়ে রুমিন ফারহানা রাগান্বিত হয়ে বেরিয়ে যান। তখন স্থানীয় লোকজনকে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সভা করছিলেন। ওনাকে চলে যেতে বলা হয়। ওনি যাওয়ার সময় উত্তেজিত হয়ে পড়েন। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে।’
জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, ‘আমি আশা করবো এ নির্বাচনে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ আচরণ করবে। পক্ষ হয়ে কিছু করবে না।’ প্রতিদ্বন্দ্বি প্রার্থদের আচরণবিধি লঙ্ঘনের কিছু ছবি তিনি প্রতিবেদকের কাছে পাঠান।
পতাকানিউজ/বিপিবি/আরবি

