রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে ছিনতাইকারীরা। এ সময় তারা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহত শিক্ষার্থীর নাম আবাবিল আদিত্য আল ইসলাম (২২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার, ৬ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে শনির আখড়া এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানা পুলিশ জানায়, রাতের দিকে বাসায় ফেরার পথে কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে হামলা চালায়। ঘটনার পর অভিযুক্তদের শনাক্তে অভিযান চলছে।
পতাকানিউজ/এআই

