চট্টগ্রামের মিরসরাইয়ে ৮০০ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। শনিবার, ১০ জানুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার শ্যামলী বাস কাউন্টারের সামনে অস্থায়ী চেকপোস্টে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটকরা হলেন- উখিয়া বালুখালী ক্যাম্পের মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৫) ও একই ক্যাম্পের শেখ রহমত উল্লাহর মেয়ে খুরশিদা বেগম (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার শ্যামলী বাস কাউন্টারের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশির সময় রোহিঙ্গা নারীর দুটি ভ্যানিটি ব্যাগ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ইয়াবাসহ আটক রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে মাদক আইনের মামলার পর আদালতে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এসইউএস/আরবি

