পতাকা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন

পতাকা সারথি
মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬ ২:১২ অপরাহ্ণ
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন
নতুন নিয়মে অধিকাংশ বিদেশি কর্মীকে অপেক্ষা করতে হবে ১০ বছর। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশি কর্মীদের অপেক্ষার সময় বাড়ানো হয়েছে। আগে পাঁচ বছর পর স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া গেলেও নতুন নিয়মে অধিকাংশ বিদেশি কর্মীকে অপেক্ষা করতে হবে ১০ বছর। তবে যাদের বার্ষিক আয় ৫০ হাজার পাউন্ডের বেশি, তারা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারবেন। আর যাদের আয় ১ লাখ ২৫ হাজার পাউন্ডের বেশি, তারা তিন বছর পরই আবেদন করার সুযোগ পাবেন।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সোমবার (২ নভেম্বর) পার্লামেন্টে এসব পরিবর্তনের কথা জানান। আগামী বছর থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। নতুন নিয়মে এরই মধ্যে যুক্তরাজ্যে অবস্থানরত বিদেশি কর্মীরাও পড়বেন। অর্থাৎ, যারা বর্তমানে পাঁচ বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও নতুন শর্ত প্রযোজ্য হবে।

কেয়ার কর্মীদের জন্য বিশেষ ছাড়

নতুন অভিবাসন নীতিতে কেয়ার কর্মীদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে। তারা নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে পাঁচ বছর পরই স্থায়ী বসবাসের অনুমতি পাবেন। এ ক্ষেত্রে তাদের বার্ষিক আয় কমপক্ষে ২৫ হাজার পাউন্ড হতে হবে। পাশাপাশি ভিসার সব শর্তও পূরণ করতে হবে।

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২
টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

যুক্তরাজ্যে করোনা মহামারির পর কেয়ার খাতে কর্মীর সংকট দেখা দেয়। এ সময় বিপুলসংখ্যক বিদেশি কর্মী দেশটিতে আসেন। তাদের বড় একটি অংশ এখনো এই খাতে কাজ করছেন। নতুন নিয়মের প্রাথমিক প্রস্তাবে কেয়ার কর্মীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। তবে লেবার পার্টির ভেতরে বিরোধিতা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সমালোচনার মুখে সরকার তাদের জন্য ছাড় দিয়েছে।

শাবানা মাহমুদ বলেন, যারা কঠোর পরিশ্রম করেছেন এবং দেশের প্রয়োজনের সময় এগিয়ে এসেছেন, তাদের জন্য স্থায়ী হওয়ার সুযোগ রাখা হয়েছে।

শরণার্থীদের ক্ষেত্রে অপেক্ষা সর্বোচ্চ ৩০ বছর

শরণার্থীদের জন্যও নতুন নিয়ম কঠোর করা হয়েছে। যুক্তরাজ্য সরকারের নির্ধারিত নিরাপদ ও বৈধ পথে আসা শরণার্থীরা পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন। অন্য শরণার্থীদের ক্ষেত্রে অপেক্ষার সময় হবে ২০ বছর। তবে তারা কাজ বা পড়াশোনা করলে এই সময় কমে ১০ বছর হতে পারে।

আর ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আসার মতো অনিয়মিত পথে প্রবেশকারীদের স্থায়ী বসবাসের অনুমতি পেতে সর্বোচ্চ ৩০ বছর অপেক্ষা করতে হতে পারে।

স্থায়ী বসবাসের অনুমতি পেতে আরও যেসব শর্ত

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি বা ইনডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পেলে একজন ব্যক্তি দেশটিতে কাজ, পড়াশোনা এবং জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবহারের সুযোগ পান। পাশাপাশি নির্দিষ্ট শর্তে সরকারি আর্থিক সুবিধাও পাওয়া যায়। নতুন নিয়মে স্থায়ী বসবাসের আবেদনকারীদের আরও কিছু শর্ত পূরণ করতে হবে।

Mahi Add for Potaka

ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলে আবেদন বাতিল হতে পারে। ইংরেজিতে উচ্চ মানের দক্ষতা থাকতে হবে। সরকারের কাছে কোনো বকেয়া অর্থ থাকলেও আবেদন বাধাগ্রস্ত হতে পারে। এ ছাড়া অন্তত তিন বছর জাতীয় বিমা (ন্যাশনাল ইনস্যুরেন্স) চাঁদা দেওয়ার শর্ত রাখা হয়েছে।

সাশ্রয় হবে কয়েক বিলিয়ন পাউন্ড

যুক্তরাজ্য সরকারের হিসাব অনুযায়ী, নতুন নিয়মের কারণে প্রায় পাঁচ লাখ মানুষ আগের তুলনায় দেরিতে স্থায়ী বসবাসের অনুমতি পাবেন। এতে সরকারি বিভিন্ন সুবিধা খাতে কয়েক বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। সরকারের ধারণা, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ১৪ লাখ মানুষ স্থায়ী বসবাসের অনুমতি পাবেন। ১২ সপ্তাহের জনমত যাচাই প্রক্রিয়ায় দুই লাখের বেশি মতামত জমা পড়ার পর এই পরিবর্তন আনা হয়েছে।

ব্রেক্সিটের পর যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা বেড়ে যাওয়ায় অভিবাসন নীতি কঠোর করার চাপ তৈরি হয়। বিশেষ করে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে শরণার্থীদের প্রবেশ রাজনৈতিক বিতর্কের বড় বিষয় হয়ে ওঠে। অভিবাসন নিয়ন্ত্রণে কড়াকড়ির দাবিতে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকে পার্টিও সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তা পেয়েছে।

সরকারের দাবি, যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা বাড়ায় চলতি বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪০ শতাংশের বেশি কমেছে।

সূত্র: আল-জাজিরা

বিষয় :বসবাসযুক্তরাজ্য
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা অর্থের অভাবে যেন তারুণ্যের উদ্ভাবনী আইডিয়া হারিয়ে না যায় : প্রধানমন্ত্রী অর্থের অভাবে যেন তারুণ্যের উদ্ভাবনী আইডিয়া হারিয়ে না যায় : প্রধানমন্ত্রী
পরের লেখা কারাগার থেকে মুক্তি পেলেন আখতারুজ্জামান কারাগার থেকে মুক্তি পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান
Ad imageAd image
আরও পড়ুন
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ, ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

সর্বশেষ
সিলেটে জয়ের দেখা পেল না কেউ

সিলেটে জয়ের দেখা পেল না কেউ, সিরিজ ক্যারিবীয়দের

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন, প্রস্তাবে যা আছে

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

টেকনাফের পাহাড়ে আন্তর্জাতিক মানবপাচার চক্রের ‘সাম্রাজ্য’

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে বিচারকের মামলা

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

স্বর্গে যেতে চান ট্রাম্প, বললেন ‘নরকে যেতে চাই না’

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?