পতাকা নিউজ
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: যুদ্ধের ধাক্কায় খাদের কিনারায় অর্থনীতি : ৩০০ কোটি ডলার ঋণের সন্ধানে সরকার
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

যুদ্ধের ধাক্কায় খাদের কিনারায় অর্থনীতি : ৩০০ কোটি ডলার ঋণের সন্ধানে সরকার

পতাকা সারথি
বুধবার ১৫ এপ্রিল ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
যুদ্ধের ধাক্কায় খাদের কিনারায় অর্থনীতি
পতাকা গ্রাফিক্স

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ প্রযোজনায় ইরানে হামলার ঘটনায় শুধু মধ্যপ্রাচ্য জ্বলছে না। সেই উত্তাপে পুড়ছে বাংলাদেশের অর্থনীতিও। এখন পেট্রল পাম্পের সামনে যে দীর্ঘ লাইন ধরে গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে জ্বালানি নিতে, সেটা মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কার বড় উদাহরণ।

হোয়াইট হাউসে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ইসরায়েলি দোসর নেতানিয়াহুকে নিয়ে যে যুদ্ধ শুরু করলেন, সেটা যে পুরো বিশ্বব্যাপী প্রভাব পড়েছে-সেই বোঝার জন্য বাংলাদেশের সড়কে জ্বালানির অভাবে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ গাড়িগুলোই দিচ্ছে।

সরকার গত দুই মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। কিন্তু জ্বালানি তেল কিনতে সরকারকে যে পরিমাণ ভূর্তকি দিতে হচ্ছে, সেই ভার সরকার এবং দেশের অর্থনীতি যেন আর নিতে পারছে না। ফলে সরকারকে এখন ঋণের সন্ধানে নামতে হয়েছে। সোজা কথা, সরকার এখন ৩০০ কোটি ডলার ঋণ চায়। এই ঋণ বৈশ্বয়িক কোন সংস্থার কাছে পাওয়া যাবে-সেই সন্ধানই শুরু করেছে সরকার।

যুদ্ধ মধ্যপ্রাচ্যে। সংকট কেন বাংলাদেশে? এমন প্রশ্নের সহজ উত্তর-হরমুজ প্রণালি। বাংলাদেশে জ্বালানি আমদানির পাইপলাইন হরমুজ প্রণালি। এই প্রণালি দিয়ে বিশ্বের অন্তত ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহন করা হয়। সেটি ইরান বন্ধ করে দিয়েছে। এখন হরমুজ বন্ধ। যদি এই বন্ধ দীর্ঘায়িত হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতির জন্য অশনি সংকেত আছে।

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
আবারও আগুনের আতঙ্ক কক্সবাজারে, পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

অর্থনীতিবিদদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি ও সারের বাজারে তৈরি হওয়া অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিকে আবারও বড় চাপের মুখে ফেলেছে। জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় দ্রুত বাড়ছে, একই সঙ্গে বাড়ছে ভর্তুকির বোঝা।

এই পরিস্থিতিতে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ, দারিদ্র্য বৃদ্ধির ঝুঁকি ঠেকানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে জরুরি ভিত্তিতে ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ খুঁজছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি বিভাগ ইতিমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট সহায়তা হিসেবে এই অর্থ সংগ্রহের উদ্যোগ নিতে বলেছে। মার্চ থেকে জুন-এই চার মাসের জন্যই এই জরুরি সহায়তা চাওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে, দেশের অর্থনীতি যুদ্ধের কারণেই চাপে পড়েছে।

War and bd
জ্বালানি তেল ও সার : বাংলাদেশের অর্থনীতিকে চাপে ফেলেছে।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণে আগামী চার মাসে জ্বালানি তেল, গ্যাস ও সার আমদানিতে অতিরিক্ত ৩০০ কোটি ডলার প্রয়োজন হবে। গত বছর একই সময়ে যেখানে এই খাতে ব্যয় হয়েছিল প্রায় ৩০১ কোটি ডলার, সেখানে চলতি বছরে তা বেড়ে ৫৫৮ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করা হয়েছে। যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম প্রায় ২৫০ শতাংশ, এলএনজির দাম ১০০ শতাংশ এবং সারের দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

আমদানিনির্ভর বাংলাদেশের জন্য এই মূল্যবৃদ্ধি সরাসরি বৈদেশিক লেনদেনের ভারসাম্যে চাপ সৃষ্টি করছে এবং ডলারের চাহিদা বাড়িয়ে দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৬ হাজার ৮৩৫ কোটি ডলার। এর মধ্যে জ্বালানি আমদানিতে ব্যয় হয়েছে ৫১৪ কোটি ডলার এবং সার আমদানিতে ২৬২ কোটি ডলার। ২০২৫ সালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ব্যয় হয়েছে আরও প্রায় ৩৮৮ কোটি ডলার। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেই বাংলাদেশের আমদানি ব্যয় দ্রুত বৃদ্ধি পায় এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ তৈরি হয়। এ কারণেই নতুন করে বৈদেশিক ঋণ সংগ্রহে মনোযোগী হয়েছে সরকার।

আমদানি ব্যয় বৃদ্ধির সরাসরি প্রভাব পড়ছে ভর্তুকিতে। অর্থ মন্ত্রণালয়ের হিসাব বলছে, মার্চ থেকে জুন সময়েই জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি দিতে হবে ৩৮ হাজার ৫৪২ কোটি টাকা। এতে মোট ভর্তুকির পরিমাণ দাঁড়াবে ৯৭ হাজার ৫৪২ কোটি টাকা, যেখানে চলতি বাজেটে বরাদ্দ রয়েছে মাত্র ৫৯ হাজার কোটি টাকা। অর্থাৎ বাজেটের বাইরে প্রায় ৩৮ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এই চাপ সামাল দিতে না পারলে সরকারকে হয় জ্বালানির দাম বাড়াতে হতো, নয়তো বাজেট ঘাটতি বাড়াতে হতো। আপাতত সরকার জ্বালানির দাম না বাড়ানোর পথ বেছে নিয়েছে, যার পেছনে রয়েছে দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা।

২০২২ সালের বাস্তবতা মূল্যায়ন করে সরকার দেখেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্ববাজারে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে নেমে ২০ বিলিয়ন ডলারের নিচে চলে গিয়েছিল। ডলারের দাম ৮৬ টাকা থেকে ১২০ টাকার বেশি হয়ে যায় এবং মূল্যস্ফীতি দ্রুত বাড়তে থাকে।

তখন বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও সারের দাম একাধিক দফায় বাড়ানো হলেও মজুরি একই হারে বাড়েনি। ফলে বিপুলসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যায়।

Amir Kasru Mahamud Chy MP
অর্থমন্ত্রী বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় যোগ দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পিপিআরসির হিসাব অনুযায়ী, তিন বছরে দেশে দারিদ্র্যের হার বেড়ে প্রায় ২৮ শতাংশে পৌঁছায়, যা ২০২২ সালে ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। এই অভিজ্ঞতা থেকেই এবার সরকার সরাসরি মূল্যবৃদ্ধির পথ এড়িয়ে ভর্তুকির মাধ্যমে চাপ সামাল দিতে চাইছে।

যুদ্ধের প্রভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও নতুন করে চাপ পড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে নানামুখী পদক্ষেপের ফলে রিজার্ভ কিছুটা ঘুরে দাঁড়ালেও মার্চে তা আবার কমে প্রায় ২৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

অর্থ মন্ত্রণালয়ের মতে, জরুরি ঋণ না পেলে রিজার্ভ দ্রুত কমে যেতে পারে, আমদানি ব্যাহত হতে পারে এবং মুদ্রার ওপর চাপ বাড়তে পারে। তাই এই ঋণকে শুধু বাজেট সহায়তা নয়, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সুরক্ষা হিসেবে দেখা হচ্ছে।

অর্থমন্ত্রণালয়ের অবস্থানপত্রে বলা হয়েছে, এই ঋণ তিনভাবে ভূমিকা রাখবে। প্রথমত, বৈদেশিক মুদ্রার মজুত ধরে রাখতে সহায়তা করবে এবং জ্বালানি, সার ও খাদ্য আমদানি নিশ্চিত করবে। দ্বিতীয়ত, নির্দিষ্ট জনগোষ্ঠীকে সাময়িক সহায়তা দিতে কাজে লাগবে। তৃতীয়ত, দেশে জ্বালানি ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ব্যবহার করা যাবে। অর্থনীতিবিদদের মতে, এই তিনটি লক্ষ্যই সরাসরি সামাজিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত।

ঋণের জন্য ইতিমধ্যে বিশ্বব্যাংক, আইএমএফ, এশীয় উন্নয়ন ব্যাংক এবং এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সঙ্গে যোগাযোগ শুরু হয়েছে। তবে নতুন ঋণ পাওয়া সহজ হবে না বলেই ধারণা করা হচ্ছে। অতীতে বাজেট সহায়তা নিতে গিয়ে বিভিন্ন সংস্কারের শর্ত দেওয়া হয়েছিল, যার সবগুলো বাস্তবায়ন হয়নি।

ফলে এবারও সংস্কার অগ্রগতির বিষয়ে প্রশ্ন উঠতে পারে। বিশেষ করে আইএমএফ দীর্ঘদিন ধরে জ্বালানি খাতে সার্বজনীন ভর্তুকির বিরোধিতা করে আসছে। সরকার জানিয়েছে, এই ভর্তুকি হবে স্বল্পমেয়াদি এবং লক্ষ্যভিত্তিক, পাশাপাশি রাজস্ব বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণও দ্রুত বাড়ছে। ২০২৫ সালের শেষে মোট বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৫১ বিলিয়ন ডলারে। অর্থনীতিবিদদের মতে, নতুন ঋণ নেওয়া স্বল্পমেয়াদে চাপ বাড়ালেও উৎপাদন ও সামাজিক স্থিতিশীলতা ধরে রাখতে তা ব্যবহার করা গেলে দীর্ঘমেয়াদে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

Govt Loan
বিশ্ববাজারে বেড়েছে তেল, গ্যাস ও সারের দাম। ডলার সংকটে পড়েছে সরকার।

বর্তমান পরিস্থিতিতে সরকার এক কঠিন নীতিগত ভারসাম্যের মুখোমুখি। জ্বালানির দাম বাড়ালে মূল্যস্ফীতি ও দারিদ্র্য বাড়ার ঝুঁকি রয়েছে, আবার ভর্তুকি বাড়ালে বাজেট ঘাটতি ও ঋণের বোঝা বাড়ে। এই দ্বৈত চাপের মধ্যে আপাতত ঋণই সবচেয়ে বাস্তবসম্মত পথ হিসেবে বিবেচনা করছে সরকার।

যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ হলে এই চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে স্বল্পমেয়াদি সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নীতি ও রাজস্ব সংস্কারের মতো বিষয়গুলো সরকারের মধ্যে অলোচিত হচ্ছে।

জ্বালানির দাম সমন্বয় করতে পারে সরকার

বিশ্ববাজারে বাড়লেও এপ্রিলে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার। তবে বিদ্যুতের মূল্য সমন্বয়ে গত ৯ এপ্রিল একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান অর্থমন্ত্রী। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এখন দেশের যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। তিনি সেখানে বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় যোগ দেবেন। সেই সভায় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরবেন।

অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। তাই জরুরি প্রয়োজন মেঠানো এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ঋণসহায়তা দরকার।

-পতাকানিউজ

বিষয় :অর্থ মন্ত্রণালয়অর্থনীতিঅর্থমন্ত্রীআইএমএফবিশ্বব্যাংকসরকার
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা “তোমরা যাহা কর আল্লাহ্ তাহার সম্যক দ্রষ্টা” “তোমরা যাহা কর আল্লাহ্‌ তাহার সম্যক দ্রষ্টা”
পরের লেখা Gold স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি কত?
Ad imageAd image
আরও পড়ুন
উখিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

‘আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা’

‘আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা’

ফেনী সীমান্তে মানব পাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

ফেনী সীমান্তে মানব পাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার আবার কারাগারে

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার আবার কারাগারে

ভল্টের টাকা আত্মসাৎ, ঢাকা ব্যাংকের কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড

ভল্টের টাকা আত্মসাৎ, ঢাকা ব্যাংকের কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড

সর্বশেষ
এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

মাধবপুরে ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

মাধবপুরে ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

মধ্যরাতে বিকট বিস্ফোরণ, আগুনে পুড়ল এমপি নুসরাতের বাড়ি

মধ্যরাতে বিকট বিস্ফোরণ, আগুনে পুড়ল এমপি নুসরাতের বাড়ি

নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপে খেলবে না যুক্তরাষ্ট্র

নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপে খেলবে না যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে অভিহিত করা হচ্ছে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?