রাজধানীতে আকস্মিক ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগে আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবি লালবাগ বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রমনা থানার ওয়্যারলেস এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, বেলাল হোসেন রাজধানীতে আকস্মিক মিছিল আয়োজন, অর্থায়ন এবং বাস্তবায়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এসব কার্যক্রমের মাধ্যমে নাশকতা সৃষ্টি ও জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কা ছিল বলে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন।
গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
পতাকানিউজ/এনটি

