মহান বিজয় দিবসে রাজধানীতে মেট্রোরেল চলাচল আজ, মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
সোমবার, ১৫ ডিসেম্বর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় একটি প্যারাজাম্প আয়োজন করা হয়েছে। প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ওই সময়ে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সাময়িক এ বিরতির কারণে যাত্রীসাধারণের যে অসুবিধা হতে পারে, সেজন্য ডিএমটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একইসঙ্গে যাত্রীদের আগেভাগে সময়সূচি জেনে যাতায়াতের পরিকল্পনার অনুরোধ জানানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

