ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলকে দল থেকে বহিষ্কার করেছে ফেনী জেলা বিএনপি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে অশালীন বক্তব্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) প্রচারের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়।
মঙ্গলবার, ২১ অক্টোবর ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে কেন্দ্রীয় দপ্তরের নির্দেশে অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদলকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদল ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী জেলা ইউনিটের প্রচার সম্পাদক ছিলেন।
পতাকানিউজ/এএএম/আরবি

