কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন ১৫টি সাংগঠনিক ইউনিয়ন ও ৯৯টি ওয়ার্ডের কমিটি হঠাৎ বিলুপ্ত করা হয়েছে।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমানের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর, রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম বাপ্পী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারা দেশব্যাপী সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে চকরিয়া উপজেলা ছাত্রদলের আওতাধীন মেয়াদোত্তীর্ণ সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করার লক্ষ্যে সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
রেজাউল করিম বাপ্পী ও আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ও আগামী নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে নতুন কমিটির বিকল্প নেই। এ কারণে ইউনিয়ন ও ওয়ার্ডের ১১৪টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি পুনর্গঠন করা হবে। শিগগিরই এসব ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।’
পতাকানিউজ/বিএস/এমওয়াই

