স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আটকাদেশের ভিত্তিতে আতাউর রহমান বিক্রমপুরীকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–১-এ পাঠানো হয়েছে।
বুধবার, ২৪ ডিসেম্বর সকালে তাকে কারাগারে নেওয়া হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন মাসের ডিটেনশন আদেশ অনুযায়ী গোয়েন্দা পুলিশ (ডিবি) আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–১-এ পাঠানো হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–১-এর জেল সুপার আবু নুর মোহাম্মদ রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আটকাদেশ অনুযায়ী বুধবার সকালে আতাউর রহমান বিক্রমপুরীকে কারাগারে গ্রহণ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারেই রয়েছেন।
পতাকানিউজ/এআই

