পতাকা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াসসহ ৪ জন রিমান্ডে

পতাকা সারথি
রবিবার ১১ অক্টোবর ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা
ছবি : সংগৃহীত

রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াসসহ চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত আয়াস ও মো. সাকিবুল হাসানের তিন দিন করে এবং মো. সুজন মিয়া ও খন্দকার মারজিয়া খন্দকার রিমির দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

এদিন চার আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক আব্দুল গাফফার হিমেল তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে
সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কার নির্দেশে, কেন এবং কার সহযোগিতায় ঘটনাটি ঘটিয়েছেন, সে বিষয়ে তথ্য দিতে কৌশলে বিরত রয়েছেন। ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, ঘটনার ইন্ধনদাতা ও মদদদাতাদের শনাক্ত, পরিকল্পনাকারীদের খুঁজে বের করা এবং ঘটনায় অর্থায়নের উৎস জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, আসামিরা গ্রাফিতি মুছে ফেলার মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার অভিযোগ, তারা সরকারের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়েছেন। এ ঘটনার পেছনে আর কারা জড়িত, তা জানতে আসামিদের ১০ দিনের রিমান্ড প্রয়োজন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধা হোক বা না হোক, কেউই আইনের ঊর্ধ্বে নন। দেশের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় সবাইকে আইনের মধ্যে থেকে কাজ করতে হবে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। তিনি বলেন, আসামিরা সবাই জুলাই যোদ্ধা। তাঁরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেননি। জুলাইয়ের আগে তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং পরিবর্তন আনতে ভূমিকা রেখেছেন। তার অভিযোগ, সাংস্কৃতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ রয়েছে এবং জুলাইকে বিভক্ত করার চেষ্টা চলছে।

শুনানি শেষে আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বিকেল ৪টার দিকে পুলিশি পাহারায় আসামিদের আদালতে নেওয়ার প্রস্তুতি শুরু হয়। এ সময় তাদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো হয়। তবে নারী আসামি রিমির হাতে হাতকড়া ছিল না। পরে হেঁটে তাদের আদালতের চতুর্থ তলায় নেওয়া হয়। অসুস্থতা বোধ করায় আয়াসের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে দেওয়া হয়। বিকেল ৪টা ৪৮ মিনিটে রিমান্ড শুনানি শুরু হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফুটপাত থেকে হকার উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফটকের বিপরীতে গণপূর্তের সীমানাপ্রাচীরসংলগ্ন ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। পরে ওই সীমানাপ্রাচীরে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও সাহিত্যবিষয়ক বিভিন্ন গ্রাফিতি আঁকা হয়।

Mahi Add for Potaka

মামলার অভিযোগ অনুযায়ী, গত ৯ অক্টোবর রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ওই সীমানাপ্রাচীরে আঁকা গ্রাফিতি চুনকালি দিয়ে মুছে ফেলার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী আসামিরা সেখানে একত্র হন।

অভিযোগে বলা হয়, এ সময় আয়াস বক্তব্যে পাকিস্তানে অবস্থিত জিন্নাহর কবর ও নামফলক প্রসঙ্গ তুলে ধরেন। অন্যদিকে মারজিয়া খন্দকার রিমি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারিতে মুসলমানদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বক্তব্য দেন। এরপর তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি মাখিয়ে দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টার অভিযোগও আনা হয়েছে। ঘটনাস্থল থেকে চার আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করে।

পতাকানিউজ/এএ/এমএম

বিষয় :আদালতরবীন্দ্রনাথ ঠাকুররিমান্ড
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ফের এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর ফের এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
পরের লেখা ৩২৯ রানের লিডে তৃতীয় দিন শেষ বাংলাদেশের তৃতীয় দিন শেষ বাংলাদেশের
Ad imageAd image
আরও পড়ুন
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

অবসরের ঘোষণা রোনালদোর

অবসরের ঘোষণা রোনালদোর

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা ২ দিনের রিমান্ডে

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

সর্বশেষ
তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

সাগর-রুনি হত্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?