এ রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড। বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিতভাবে উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজ আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেয়া হবে, এ বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে।
শুরুতে কত পরিবারকে এ কার্ড দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি মূলত সার্বজনীন। কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে, হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এ সুবিধার আওতায় আনা হবে।’
এ রমজানেই কি শুরু হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে।
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে। এটুকু আমি জানি।’
তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকে কার্যক্রমটা কীভাবে চালু করা হবে, সেটা নিয়েই কথা হয়েছে।’
পতাকানিউজ/আরবি

