পবিত্র রমজান মাসের জন্য সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস নির্ধারণ করেছে সরকার। এবার অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ অফিস সূচি অনুমোদন পায়।
আজ বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অফিসের সময়সূচি ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, ‘রমজানে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। মাঝে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট থাকবে জোহরের নামাজের বিরতি থাকবে।’
এছাড়া ব্যাংক, বীমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিসসূচি নির্ধারণ করবে বলে জানান প্রেস সচিব।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে এ বছর রোজা শুরু হতে পারে আগামী ২০ ফেব্রুয়ারি।
পতাকানিউজ/আরবি

